
শহরটির মুসলিম ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর তদারকির দায়িত্বে রয়েছে জর্দান পরিচালিত রিলিজিয়াস এন্ডোমেন্টস অথরিটি। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি পুলিশের সঙ্গে প্রায় ৯২০ জন ইহুদি মসজিদ ভবনে প্রবেশ করেছে। তারা মসজিদটির আল মুঘারবাহ গেট দিয়ে প্রবেশ করে। সেখানে প্রবেশ করে তারা ধর্মীয় অনুষ্ঠান ‘তালমুদীয়’ উদযাপনের চেষ্টাও করে।
১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল ইস্ট জেরুজালেম দখল করে নেয়। আর ওই স্থানটিতেই অবস্থান আল-আকসা মসজিদের। আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই তাদের এই দখলকাণ্ডের স্বীকৃতি দেয়নি। সূত্র : আনাদোলু এজেন্সি, পাকিস্তান ট্রিবিউন।


