Sunday, February 22, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে উচ্চ ক্ষমতা সম্পন্ন আরও অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

July 9, 2022
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
2
VIEWS
Share on Facebook

ইউক্রেনে আক্রমণকারী রুশ বাহিনীকে যুদ্ধক্ষেত্রে মোকাবেলা করতে প্রয়োজনীয় দক্ষতার প্রশিক্ষণ নিতে ইউক্রেনের সৈন্যরা ব্রিটেনে অবস্থান করছে। দেশ জুড়ে থাকা ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের বেশ কয়েকটি স্থাপনায় অবস্থান করছেন ঐ ইউক্রেনীয়রা।

আশা করা হচ্ছে যে, ব্রিটিশ সেনাবাহিনীর তৈরি করা এই কর্মসূচিতে প্রায় ১০,০০০ ইউক্রেনীয় সেনা অংশগ্রহণ করবেন। এর মধ্যে প্রথম দফায় আনুমানিক ১,০০০ ইউক্রেনীয় বর্তমানে ব্রিটেনে রয়েছেন।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, “ব্রিটিশ সেনাবাহিনীর বিশ্বমানের দক্ষতা কাজে লাগিয়ে আমরা ইউক্রেনকে তাদের বাহিনী পুনর্গঠনে এবং তাদের প্রতিরোধ বৃদ্ধি করতে সহায়তা করব, যখন কিনা তারা তাদের দেশের সার্বভৌমত্ব এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণের অধিকারটি রক্ষা করছে।”

এদিকে যুক্তরাষ্ট্রও ইউক্রেনে আরও অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে। ডনব্যাস অঞ্চল ও তার বাইরে রুশ বাহিনীর যুদ্ধ পরিচালনার সক্ষমতাকে লক্ষ্যবস্তু বানাতে, তা ব্যাহত ও ধ্বংস করতে ইউক্রেনীয় বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে এই সামরিক সহায়তাগুলো পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্রবার ইউক্রেনের জন্য ৪০ কোটি ডলারের এক নতুন প্যাকেজের ঘোষণা দেন। এর মধ্যে অতিরিক্ত আরও চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হাইমার্স) এবং ১,০০০ রাউন্ড ১৫৫ মিলিমিটার “নির্ভুলভাবে আঘাতে সক্ষম” আর্টিলারির গোলা রয়েছে। এর আগে এ ধরণের গোলা ইউক্রেনকে দেওয়া হয়নি।

পেন্টাগনের আরোপিত নিয়ম অনুযায়ী, পরিচয় গোপন রাখার শর্তে সংবাদকর্মীদের সাথে আলাপকালে, যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, “এগুলো [সমরাস্ত্র ব্যবস্থাগুলো] নির্ভূলভাবে আঘাতে সক্ষম।” তিনি আরও বলেন, “ইউক্রেনীয়দের এখনও পর্যন্ত সফলতা দেখে আমরা আশা করছি যে এগুলো ব্যবহারের মাধ্যমে ইউক্রেনীয়রা ব্যাপক প্রভাব ফেলতে পারবে।”

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই সামরিক সরঞ্জামগুলোর জন্য টুইটারে বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানান। এগুলোকে তিনি অগ্রাধিকারমূলক প্রয়োজন হিসেবে ব্যাখ্যা করেছেন।

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version