Wednesday, February 25, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

ইউক্রেন আগ্রাসনে রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তের আহ্বানকে সমর্থন করেছেন কামালা হ্যারিস

March 11, 2022
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
2
VIEWS
Share on Facebook

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং একটি প্রসূতি হাসপাতালে শিশু ও গর্ভবতী মহিলাসহ বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলার কারণে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ তদন্তের জন্য বিশ্ব নেতাদের আহ্বানকে সমর্থন করেছেন।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, ইউক্রেনের মারিউপোল শহরের একটি প্রসূতি হাসপাতালে রাশিয়ার বিমান হামলায় একজন শিশুসহ অন্তত তিনজন নিহত হওয়ার একদিন পর তিনি এই আবেদন জানান।

বুধবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে, ৩ মার্চ রাশিয়ার বিমান হামলার বিষয়ে পরিচালিত একটি তদন্তে এই হামলা যুদ্ধাপরাধ হতে পারে এমন বিষয় খুঁজে পেয়েছেন। ওই হামলায় চেরনিহিভ শহরে ৪৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে অভিযোগ করা হয়।

এদিকে ইউক্রেনের সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজতে বৃহস্পতিবার তুরস্কে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্রো কুলেবা এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যকার আলোচনয় কোনো অগ্রগতি হয়নি। দু সপ্তাহ আগে মস্কো তার প্রতিবেশী দেশের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার পর এটিই এই ধরনের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

ইউক্রেন আক্রমণে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। প্রসূতি হাসপাতালে বোমা হামলার অভিযোগকে “ভুয়া খবর” বলে অভিহিত করেছে তারা। রাশিয়া বলেছে যে ভবনটি একটি প্রাক্তন প্রসূতি হাসপাতাল যা দীর্ঘদিন ধরে সেনাদের দখলে ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি হাসপাতালের হামলাকে “গণহত্যা” বলে অভিহিত করেছেন এবং নেটোকে আবার ইউক্রেনে নো-ফ্লাই জোন আরোপ করার জন্য আহ্বান জানিয়ে বলেছেন, “আপনার ক্ষমতা আছে কিন্তু আপনি মানবিকতা হারাচ্ছেন বলে মনে হচ্ছে।”

যুক্তরাষ্ট্র সেই আহ্বানকে অগ্রাহ্য করে উল্লেখ করে যে, একটি নো-ফ্লাই জোন, সেইসাথে রাশিয়ার তৈরি ফাইটার জেটকে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে স্থানান্তর করে তারপর ইউক্রেনে নেয়ার পোল্যান্ডের প্রস্তাব কার্যকরভাবে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষে টেনে আনবে।

Continue Reading

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version