Tuesday, April 7, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইউক্রেন নিয়ে যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ইইউ

June 24, 2022
in আন্তর্জাতিক, প্রধান খবর
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

ইউরোপীয় পার্লামেন্ট বৃহস্পতিবার ইউক্রেনকে বিশাল সমর্থনের মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা প্রদানের পক্ষে ভোট দিয়েছে।

ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন আরও একধাপ এগিয়ে গেল পশ্চিমা মিত্রদের কাছে। পশ্চিমা মিত্ররা রাশিয়ার চার মাসের আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য ইউক্রেনকে প্রচুর পরিমাণে অস্ত্র সরবরাহ করছে।

ভয়েস অব আমেরিকার প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের পক্ষে ভোট ছিল ৫২৯, বিপক্ষে ৪৫। অনুপস্থিত ছিলেন ১৪ সদস্য। ইউরোপীয় পার্লামেন্ট জর্জিয়া এবং মোল্দোভার জন্যও ইইউ প্রার্থিতা অনুমোদন করেছে।

এই ভোটগ্রহণ এমন সময় অনুষ্ঠিত হলো— যখন মাঝারি পাল্লার রকেট সিস্টেমসহ সামরিক সাহায্য বাবদ ইউক্রেনকে ৪৫ কোটি ডলার পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন পার্লামেন্টের চেয়ারম্যান রুসলান স্টেফানচুক একটি ফেসবুক বার্তায় এই সমর্থনের জন্য ইউরোপীয় আইনপ্রণেতাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ইউক্রেন ইইউ দেশ এবং আমরা এই অধিকারের জন্য শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আইনি ক্ষেত্রেও লড়াই করি।

প্রার্থীর মর্যাদা পাওয়া নতুন এই তিন দেশকে ২৭ সদস্যের ইইউ ব্লকে যোগদানের জন্য, তাদের ধারাবাহিকভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার সাধন করতে হবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন বলেন, ইউক্রেন ‘ইইউর প্রায় ৭০ ভাগ নিয়ম, রীতিনীতি ও মান প্রয়োগ করেছে।’

তবে তিনি বলেন, ‘আইনের শাসন, ধনকুবের, দুর্নীতি দমন এবং মৌলিক অধিকার’-এর ক্ষেত্রে অনেক কিছু করা দরকার।

ব্রাসেলসে সমবেত ইইউ নেতারা বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রভাব, সেই সঙ্গে ইউক্রেনের জন্য অতিরিক্ত ইইউয়ের অর্থনৈতিক, সামরিক এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন।

সূত্র: রয়টার্স

Continue Reading

Related Posts

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার, ৭০ নিখোঁজ

April 6, 2026
2
আন্তর্জাতিক

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

March 31, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version