ইউরো ২০২০ : চেক প্রজাতন্ত্রের সাথে ক্রোয়েশিয়ার ড্র

সন্ধান২৪.কম:চেক প্রজাতন্ত্রের সাথে অনেক কষ্টে ১-১ গোলে ড্র করে ক্রোয়েশিয়া ইউরো নক আউট পর্বে ওঠার ক্ষীণ আশা বাচিয়ে রেখেছে। ২০১৮ এর বিশ^কাপের ফাইনালে খেলা ক্রোয়েশিয়া এ ম্যাচে পরাজয় এড়াতে সক্ষম হলেও মাঠে তাদের পারফরমেন্স সবাইকে হতাশ করেছে। ইভান পেরেসিচ একটি গোল করতে সমর্থ হওয়ায় আশা বেচে রয়েছে তাদের।

অপর দিকে আগে গোল করেও জিততে না পারায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে চেক দলকে। কারণ তারা এ ম্যাচ জিততে পারলে এক ম্যাচ বাকি থাকতেই নক আউট পর্বে খেলা নিশ্চিত করতে পারতো। সেটা না হওয়ায় তাদেরকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। ইংল্যান্ডের সাথে পরাজয় এড়াতে পারলেই তারা উঠে যাবে পরের রাউন্ডে।

 ক্রোয়েশিয়াকে এবার ফেবারিট মনে করা হয়ে ছিল। কিন্তু তারা ইংল্যান্ডের পরাজয় বরন করার মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু করে। দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের সাথে ড্র করতে সমর্থ হলেও তাদের পারফরমেন্স ছিল হতাশাজনক। চেক প্রজাতন্ত্র প্রাধান্য বজায় রাখলেও গোলের সুযোগ খুব একটা সৃষ্টি করতে পারেনি। বিরতির দশ মিনিট আগে পেনাল্টি থেকে প্যাট্রিক শিক গোল করে দলকে এগিয়ে দেন। প্রথম ম্যাচে জোড়া গোল করা শিক এখন প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয়ার্ধে পেরেসিচের গোল উভয় দলকে এক পয়েন্ট করে পাইয়ে দেয়।

 

Exit mobile version