ইউরো ২০২০ : পোল্যান্ডের সাথে আরেকটি হতাশার ড্র করলো স্পেন

গোল পরিশোধের পর লেফানডস্কি

সন্ধান২৪.কম :ইউরো ২০২০ এ আরও এক ম্যাচে স্পেন জ্বলে উঠতে ব্যর্থ হয়েছে। তারা শনিবার রাতে নিজেদের দেশে ই গ্রুপের খেলায় ১-১ গোলে ড্র করেছে পোল্যান্ডের সাথে। এ নিয়ে প্রতিযোগিতায় দুই ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি সাবেক চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে সুইডেনের সাথে গোলশূন্য ড্র করেছিল স্পেন। দুই ম্যাচ খেলে তাদের সংগ্রহ দুই পয়েন্ট, গ্রুপে অবস্থান তৃতীয়। তাদের নক আউট পর্বে খেলাটাই এখন অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। আর এক পয়েন্ট নিয়ে সবার নিচে আছে পোল্যান্ড।

আলভারো মোরাতার গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্পেন। দ্বিতীয়ার্ধে রবার্ট লেফানডস্কি ব্যক্তিগত স্কিল দেখিয়ে সেটি শোধ করে দেন। তার পরেও জেতার সুযোগ পেয়েছিল স্পেন, কিন্তু জেরার্ড মরেনো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে তা হাতছাড়া করেন। তার নেয়া শট পোস্টে লেগে প্রতিহত হলে উভয় দল পয়েন্ট ভাগ করেন। স্পেন বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্লোভাকিয়ার সাথে খেলবে। নক আউট পর্বে খেলার আশা বাচিয়ে রাখতে হলে তাদেরকে সে ম্যাচে জিততেই হবে।

কোচ এনরিকে তিনজন খেলোয়াড় পরিবর্তন করলে পোল্যান্ডের উপর চাপ সৃষ্টি করতে সমর্থ হয় স্পেন। কিন্তু কোন গোল করা তাদের পক্ষে সম্ভব হয়নি। ফলে আরেকটি হতাশার ড্র মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।

 

Exit mobile version