আজ ৭ জুলাই ২০২০, শনিবার
এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
- ১০৩৭ – সেলজুকি রাষ্ট্রের সূচনা।
- ১৪৯৫ – রাজা দ্বিতীয় ফার্দিনান্দ নেপলসে ফিরে আসেন।
- ১৫৫০ – প্রথম চকোলেট বাজারে আসে।
- ১৬০৭ – ‘গড সেভ দ্য কিং’ গানটি প্রথম গীত হয়।
- ১৭৬৩ – বাংলার নবাব হিসেবে মীরজাফর পুনরায় ক্ষমতা লাভ করেন।
- ১৮৫৫ – ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ ব্যাপকতা ও বিস্তার লাভ করে।
- ১৮৯৬ – বোম্বাইয়ে ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত হয়।
- ১৯০৪ – নরওয়ে স্বাধীনতা লাভ করে।
- ১৯০৫ – লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন।
- ১৯২৭ – বিবিসি প্রথম গ্রামোফোন রেকর্ডের অনুষ্ঠান সম্প্রচার করে।
- ১৯২৯ – ভ্যাটিক্যান সিটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করে।
- ১৯৩১ – বিশিষ্ট ভূপর্যটক রামনাথ বিশ্বাস সাইকেলে চড়ে বিশ্ব পরিক্রমণ শুরু করেন।
- ১৯৩২ – মন্ট্রিলের ক্রিকেট ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন স্যার ডোন্যাল্ড ব্র্যাডম্যান।
- ১৯৩৭ – উত্তর চীনে জাপান হামলা চালায়।
- ১৯৫০ – যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে কোরিয় বিষয় পরিচালনা কার্যালয় প্রতিষ্ঠা।
- ১৯৫৭ – চীনের পর্বতারোহীরানতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন।
- ১৯৭২ – টানাকা কাখুই জাপানের প্রধানমন্ত্রী হন।
- ১৯৭৩ – ইরাকে সরকার উৎখাতে জড়িত থাকার দায়ে ২৩ জনের মৃত্যুদণ্ড।
- ১৯৭৭ – সলোমন দ্বীপপুঞ্জের স্বাধীনতা লাভ।
- ১৯৭৮ – উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত সোলাইমান দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।
- ১৯৮৭ – ভারতে বাসে শিখ চরমপন্থীদের হামলায় ৪৬ হিন্দু নিহত।
- ১৯৮৮ – বাংলাদেশ সংসদে সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হবার মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয়।
- ১৯৯১ – বাংলাদেশে মূল্য সংযোজন কর-ভ্যাট আইন পাস।
- ১৯৯১ – জর্দানে সামরিক শাসন প্রত্যাহার।
- ২০০৪ – ১২২ বছর পর শুক্র গ্রহের ট্রানজিট বাংলাদেশের আকাশে পরিস্কার দেখা যায়।
২০০৫ – লন্ডনের তিনটি মেট্রো ষ্টেশন এবং একটি বাসষ্ট্যান্ডে ধারাবাহিক বোমা বিস্ফোরণে ৫০ জন নিহত এবং ৭০০ এরও বেশী মানুষ আহত হয়।
জন্ম: ১০৫৩ – জাপানের সম্রাট সিরাকাওয়া।
১১১৯ – জাপানের সম্রাট সোতুকু।
১৮০৬ – ইতালিয়ান ইতিহাসবিদ ও মন্ত্রী মাইকেল আমারি।
১৮৮৭ – চিত্রশিল্পী মার্ক শাগাল।
১৮৮৮ – সাহিত্যিক নরেন্দ্র দেব।
১৯০৫ – সাহিত্যিক প্রবোধ কুমার সান্যাল।
১৯৬৩ – পাকিস্তানের টেস্ট অলরাউন্ডার নাভিদ আনজুম।
১৯৬৫ – আমেরিকান অভিনেত্রী কারেন মালিনা হোয়াইট।
১৯৯২ – স্প্যানিশ অভিনেত্রী ও গায়িকা নাথালিয়া রামোস।
মৃত্যু: ১৩০৪ – পোপ একাদশ বেনেডিক্ট।
১৩০৭ – ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড।
১৫৭৩ – ইতালির স্থপতি জাকোমা দা ভিনিওয়ার।
১৭১৮ – চক্রান্তের অভিযোগে পিতা রাশিয়ার পিটার দ্য গ্রেটের নির্দেশে পুত্র আলেঙ্সিকে পিটিয়ে হত্যা।
১৯১০ – বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ, সমাজ সংস্কারক, সাহিত্যিক মুন্সী মেহেরুল্লাহ।
১৯৩০ – আর্থার কোনান ডয়েল, স্কটিশ সাহিত্যিক, শার্লক হোম্সের গল্পসমূহের জন্য বিখ্যাত।
১৯৯০ – ভারতের মিজো ন্যাশনাল ফ্রন্টের শীর্ষ নেতা লালডেঙ্গা।
১৯৬৫ – ইংল্যান্ডের পেসার বিল হিথচ।
১৯৯৮ – নাইজেরিয়ায় শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতা মাসুদ আবিওলার বন্দিদশায় মৃত্যু।
দিবস: আজ বিশ্ব সমবায় দিবস।


