কয়েক দিন ধরে ডেমোক্র্যাটদের নাগাড়ে তুলোধনা করার পর ‘মধুরেণ সমাপয়েৎ’ আশা করেছিলেন অনেকেই। বৃহস্পতিবার ছিল রিপাবলিকানদের কনভেনশনের শেষ দিন। মঞ্চও প্রস্তুত ছিল। কিন্তু তা আর হল কই! উল্টে উঠল নয়া বিতর্ক। যার কেন্দ্রে মেলানিয়ার রহস্যময় হাসি। সমাবেশের পাট চুকে যাওয়ার পর দু’পাশে স্ত্রী ও মেয়েকে নিয়ে নিপাট সুখকর ছবি তোলার পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। তার জন্য আগেভাগে মেলানিয়াকে বাম পাশে টেনে এনেছিলেন তিনি। কিন্তু মেয়েকে ডাকতে গিয়েই তৈরি হয় অস্বস্তির মুহূর্ত! ইভাঙ্কা যেই মেলানিয়ার দিকে চেয়ে সৌজন্যের এবং তাচ্ছিল্যের হাসি হেসে বাবার দিকে এগিয়ে যান, অমনি প্রত্যুত্তরে একগাল হেসেই গোল গোল চোখ পাকিয়ে চেয়ে থাকেন মেলানিয়া। মুহূর্তটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। নেটিজেনদের অনেকে মেলানিয়ার হাসিকে ট্রাম্পের ভাঙন-ধরা সংসারের সঙ্কেত বলে তির্যক মন্তব্য ছুঁড়ে দিয়েছেন।-এএফপি
ইভাঙ্কার আগমনে মেলানিয়ার তাচ্ছিল্যের হাসি, তোলপাড় বিশ্ব
-
by admin

- Categories: যুক্তরাষ্ট্র
Related Content
এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !
By
Sanjibon Sarker
January 28, 2026
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় ! ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
By
Sanjibon Sarker
January 23, 2026