ইমরান খানের জন্য ’হাঁড়িভাঙ’ আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সন্ধান২৪.কমঃ  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন। আমগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঢাকা সফরে আসা পাঁচ রাষ্ট্র ও সরকার প্রধানদের শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠাচ্ছেন শেখ হাসিনা। ইতোমধ্যে ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার রাষ্ট্র ও সরকার প্রধানদের আম উপহার পাঠানো হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও উপহার হিসেবে আম পাঠানো হয়েছে।

ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২২ জুলাই)  বলা হয়, শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো হাঁড়িভাঙা আম ঈদুল-আজহার দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রটোকল বিভাগে হস্তান্তর করা হয়। আমগুলো গ্রহণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রটোকল প্রশংসা করেছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার দক্ষিণ এশিয়ায় দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রতীক হয়ে থাকবে বলে ইমরান খানের দফতর থেকে উল্লেখ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানায় ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন।

 

 

Exit mobile version