ইরাকে ধূলিঝড়ের কবলে তিরন্দাজরা

ইরাকের সোলেমানিয়া শহরে শুরু হয়েছে এশিয়া কাপ আরচারি টুর্নামেন্ট।

শনিবার ইরাক সময় সকাল ৯টায় খেলা শুরু হয়ে মধ্যাহ্ন বিরতিতে স্থগিত হয়ে যায় ধূলিঝড়ের দরুন।

বাংলাদেশ দলের ম্যানেজার ফয়সাল আহসান উল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘বাংলাদেশ রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টের প্রথম পর্ব শেষ করার কিছুক্ষণ পর ধূলিঝড় শুরু হয়। তীব্র বাতাস এবং তাপমাত্রা হঠাৎ অনেক নেমে যায়। আরচার ও অফিসিয়ালরা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান। আবহাওয়া স্বাভাবিক হলে ফের খেলা শুরু হবে।’

Exit mobile version