ইরান রাশিয়াকে কয়েকশ ড্রোনসহ চালকবিহীন সমরাস্ত্র সরবরাহ করছে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক কার্যালয় হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে এ আশঙ্কার কথা উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, এটি এখনও পরিষ্কার নয় যে, ইরান কি ইতোমধ্যে ড্রোন ও সামরিক যানগুলো রাশিযাকে সরবরাহ করে ফেলেছে, নাকি করার প্রক্রিয়া শুরু করেছে।
তিরি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ আছে— এসব সমরাস্ত্র ব্যবহারের জন্য রুশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ইরান।
জ্যাক সুলিভান আরও বলেন, জো বাইডেনের আসন্ন মধ্যপ্রাচ্য সফরের মূল এজেন্ডাই হচ্ছে ইরানকে ঠেকাতে একটি আঞ্চলিক জোট গঠন করা।
কারণ যুক্তরাষ্ট্র মনে করছে— ইরান খুব শিগগির পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাবে। আর এতে সফল হলে ইসরাইলসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য তা হবে খুবই ভয়ানক ব্যাপার।
