ইসরায়েল-আমিরাত সম্পর্ক নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট গ্রেপ্তার, প্রতিবাদের ঝড়

ছবি: কার্টুনিস্ট এমাদ হাজ্জাজের ইসরায়েল-আমিরাত সম্পর্ক নিয়ে আঁকা সেই ব্যঙ্গচিত্র।

সন্ধান২৪.কম : ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্থাপন নিয়ে ব্যঙ্গচিত্র আঁকায় এক কার্টুনিস্টকে আটক করেছে জর্ডান।বৃহস্পতিবার এমাদ হাজ্জাজ নামে ওই কার্টুনিস্টকে রাষ্ট্রীয় নিরাপত্তা আদালতে হাজির করা হয়। তবে তার মুক্তির দাবিতে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।

আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক চুক্তি নিয়ে মুসলিম বিশ্বের অনেক দেশই নাখোশ। অনেক দেশই এরই মধ্যে এর কড়া নিন্দা জানিয়েছে।

বুধবার আল-আরাবি আল-জাদিদে কার্টুনটি প্রকাশিত হয়েছিল। শিরোনাম দেয়া হয়েছে, আমিরাতকে এফ-৩৫ যুদ্ধবিমান না দিতে যুক্তরাষ্ট্রকে বলছে ইসরায়েল। কার্টুনে তিনি আমিরাতের কার্যত শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের একটি চিত্র আঁকেন। তাতে তার হাতে ইসরায়েলি পতাকা সম্বলিত একটি শান্তির পায়রা।

কার্টুনে দেখা যায়, পায়রাটি মোহাম্মদ বিন জায়েদের মুখে থুতু নিক্ষেপ করছে। এতে আরবি ভাষার ক্যাপশনে লেখা, যুক্তরাষ্ট্র থেকে আমিরাতের এফ-৩৫ বিমান ক্রয়ের বিরোধিতা করছে ইসরায়েল।

 

Exit mobile version