ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির ঈদ পুণর্মিলনী

২২ মে, নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘ঈদ পুণর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে আটলান্টিক সিটির ১৬, উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্হিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি ইনকের উদ্যোগে এই‘ ঈদ পুণর্মিলনী’ হয়।
অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, ইসলামিক আলোচনা ও ইসলামি সংগীত পরিবেশন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রবাস প্রজন্মের মায়াজ বিন মাঈন, জিয়াফ হাসান। ইসলামী সংগীত পরিবেশন করেন ফাতিহা, তাহিয়াতুল, আরুফা, মারদিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: নূর নবী ও সভাপতিত্ব করেন মো: বুরহান উদ্দীন। ইসলামিক আলোচনায় অংশ নেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো: মানজুরুল ইসলাম, শেখ তৌফিক আজিজ প্রমুখ ।
ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির কার্যক্রম সুধীজনদের কাছে তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো: ইকবাল হোসেন।

নিউইয়র্ক ষ্টেট এসেম্বলীতে“কমিউনিটি লিয়াজন”পদে নিয়োগ পেলেন রহিম হাওলাদার এবং এস এম সোলায়মান

নিউইয়র্ক ষ্টেট এসেম্বলীতে “কমিউনিটি লিয়াজন’ পদে নিয়োগ পেলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম সোলায়মান।

বেতনভুক্ত এ পদে এপ্রিল মাস থেকে দুইজনের নিয়োগ কার্যকর হয়েছে। সদ্য নিয়োগপ্রাপ্ত দুই কমিউনিটি লিয়াজন’ নিউইয়র্ক ষ্টেট এসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩০’র এসেম্বলীম্যান ব্রায়ান বার্নওয়েলের পুক্ষে বাংলাদেশী বাংলাদেশী অধ্যুষিত উডসাইড, জ্যাকসন হাইটস, এস্টোরিয়া ও ম্যাসপাথ এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবেন। দুই বাংলাদেশীর অফিসিয়াল নিয়োগের মধ্য দিয়ে নিউইয়র্কে কমিউনিটি অগ্রগতিতে আরো একধাপ এগিয়ে গেলো।
মূলধারার সাথে বাংলাদেশীদের অধিকার সমন্বিত রাখতে কমিউনিটির স্বার্থরক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নব নিযুক্ত দুই কমিউনিটি লিয়াজন’ আবদুর রহিম হাওলাদার এবং এস এম সোলায়মান।
নিয়োগপ্রাপ্ত দুই কমিউনিটি লিয়াজন’র মধ্যে আবদুর রহিম হাওলাদার গত দুই যুগেরও বেশি সময় ধরে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সেবায় কাজ করছেন। তিনি বাংলাদেশ সোসাইটির দুইবারের নির্বাচিত সেক্রেটারি ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি।
আরেক নিয়োগপ্রাপ্ত কমিউনিটি লিয়াজন’ সাংবাদিক এসএম সোলায়মান বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন নিউজ চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি। তিনি নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্তমান সাংগঠনিক সম্পাদক।

Exit mobile version