উইলিয়ামসনের করোনা

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না কেইন উইলিয়ামসনের। চোট কাটিয়ে আইপিএলে খেললেও ছিলেন নিজের ছায়া হয়ে।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটে হারা প্রথম টেস্টেও ফ্লপ নিউজিল্যান্ড অধিনায়ক। এবার করোনার ছোবলে শুক্রবার ট্রেন্ড ব্রিজে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন। বৃহস্পতিবার মৃদু উপসর্গ দেখা যাওয়ায় রাতে তার নমুনা নেওয়া হয়েছিল।

র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় কোভিড পজিটিভ ফল আসায় ম্যাচের ঠিক আগে উইলিয়ামসনের জায়গায় হামিশ রাদারফোর্ডকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নিউজিল্যান্ড। তবে একাদশে তার জায়গায় সুযোগ পেয়েছেন হেনরি নিকোলস। আপাতত পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে উইলিয়ামসনকে। তার অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টে কিউইদের নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম।

Exit mobile version