ওড়িশা, পুরী ও ত্রিপুরায় রথে বিদ্যুতের আগুনে বহু হতাহত

 সন্ধান২৪.কম: ত্রিপুরায় রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে ঝলসে সাত জনের মৃত্যু হয়েছে। উল্টোরথে অঘটন ঘটেছে ওড়িশাতেও। পুরীতে দড়ি ছিঁড়ে আহত অন্তত ছয়। তিনটি পৃথক ঘটনায় বহু ভক্ত হতাহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন।

ত্রিপুরার সঙ্গে ওড়িশাও। রথের চূড়া বৈদ্যুতিক তার স্পর্শ করায় জগন্নাথের রথে দাঁড়িয়ে দাঁড়িয়েই তড়িদাহত হয়ে মৃত্যু হল তিন জনের। বুধবার ওড়িশায় দু’টি পৃথক ঘটনায় রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, পুরীতে জগন্নাথের রথ টানতে গিয়ে দড়ি ছিঁড়ে আহত হয়েছেন বেশ কয়েক জন।

বুধবার উল্টোরথ উপলক্ষে দেশের নানা প্রান্তে রথ টানার উৎসব পালিত হয়েছে। ওড়িশার কেওনঝাড় এবং কোরাপুট জেলায় পৃথক দু’টি ঘটনা ঘটে। কেওনঝাড়ে জগন্নাথের রথের চূড়া রাস্তার বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে রথের মধ্যে দাঁড়িয়ে থাকা দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মৃতেরা হলেন যুগল কিশোর বারিক (৪৫) এবং বরুণ গিরি (৫০)। এ ছাড়া, এই ঘটনায় দু’জন আহতও হয়েছেন।

কোরাপুটেও অনুরূপ ঘটনা ঘটে। রথে তড়িদাহত হয়ে সেখানে মৃত্যু হয়েছে বিশ্বনাথ নায়েক নামের ২২ বছরের যুবকের।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। টুইটারে তিনি লেখেন, ‘‘কুমারঘাটে উল্টোরথ টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন।’’

উল্টোরথ যাত্রা উপলক্ষে প্রচুর দর্শনার্থী কুমারঘাটে জড়ো হয়েছিলেন। ছবি: সংগৃহীত।

ত্রিপুরায় রথে আগুন লেগে মৃত্যু হল ছয় পুণ্যার্থীর। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে বুধবার বিকাল ৪টে নাগাদ উল্টোরথ যাত্রার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রথ টানার সময় সেটির চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তারে স্পর্শ করলে রথটিতে আগুন লেগে যায়। সেই ঘটনাতেই ছ’জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।

পিটিআই সূত্রে খবর, উল্টোরথ যাত্রা উপলক্ষে প্রচুর দর্শনার্থী কুমারঘাটে জড়ো হয়েছিলেন। প্রায় হাজারেরও বেশি মানুষ লোহার তৈরি ওই রথের দড়ি ধরে টানছিলেন। তখনই ১৩৩ কিলোভোল্টের বৈদ্যুতিক তার রথের চূড়া স্পর্শ করলে এই বিপত্তি ঘটে বলে পিটিআই সূত্রে খবর।

পুরীতে উল্টোরথ উপলক্ষে জগন্নাথের রথ টানার সময় রথের দড়ি ছিঁড়ে যায়। ছ’জন এই ঘটনায় আহত হয়েছেন। তাঁরা রথ টানছিলেন। দড়ি আচমকা ছিঁড়ে গেলে সকলে ছিটকে পড়েন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে দুষেছে রথযাত্রা কমিটি। সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগ, রথ টানার সময় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ তা মানেননি। সেই কারণেই এই অঘটন।

কোরাপুট থানায় আইসি কিরণবালা সমল জানিয়েছেন, দুর্ঘটনা কী ভাবে ঘটল, কারা এর নেপথ্যে দায়ী, তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

ত্রিপুরায় রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার সাত জনের মৃত্যু হয়েছে। রথের চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সেটিতে আগুন লেগে যায়। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়, অগ্নিদগ্ধ হয়ে মৃতদের মধ্যে ছিলেন তিন শিশু, তিন মহিলা। গুরুতর জখম হন ১৬ জন।

Exit mobile version