ওসমান হাদির মৃত্যুতে নিউইয়র্কে দোয়া ও প্রতিবাদ সমাবেশ

সন্ধান২৪.কম: ওসমান হাদির স্মরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জুম্মার নামাজ , বিশেষ দোয়া মোনাজাত ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।

 খোলা আকাশের নিচে প্রচন্ড শীতকে উপেক্ষা করে  গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ও  ১৯  ডিসেম্বর শুক্রবার  জ‍্যাকশন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প‍্যাট্রিয়টিক অব বাংলাদেশ , নিউইয়র্ক‘র এই আয়োজনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ‍্যাকসন হাইটসের  ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা আবু সাদিক। আজান পরিচালনা করেন মুনিরুজ্জানান মনির ।

সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আবুজাফর মাহমুদ , সৈয়দ আল আমিন রাসেল, রাজনীতিবিদ আবদুস সবুর, প‍্যাট্রীয়ট বাংলাদের সদস‍্য সচিব, আবদুল কাদের, ডাঃ মুজিবুল হক,  ডাঃ সোহেল,  দীপন গাজী, মুশফিকুর রহমান,  দেওয়ান কাওছার প্রমূখ।

প্রসঙ্গ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করে বক্তরা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও সাচ্চা দেশপ্রেমিক।…তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

Exit mobile version