কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, গ্রেপ্তার ১৬

সন্ধান২৪.কম : রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ১৬ রোহিঙ্গাকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের  সদস্যরা ।   কক্সবাজারের উখিয়া কুতুপাএলাকায় এ ঘটনার  সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

ক্যাম্পে কয়েক দফায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার পর গ্রেপ্তার এড়াতে তারা পালিয়ে যাচ্ছিলেন । শনিবার উখিয়ার বালুখালী চেকপোস্ট ও সোনারপাড়া চেকপোস্টে অভিযানে এসব রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার ব্যক্তিরা সাম্প্রতিক কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন। তারা গ্রেপ্তারের ভয়ে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন।

ইতিপূর্বে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষে জড়িত সন্দেহে র‍্যাব টেকনাফ থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৯ জনকে এবং উখিয়া থানার পুলিশ অস্ত্রসহ ১৪ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে।

 

Exit mobile version