করোনা ডিসেম্বর-জানুয়ারিতে নিউইর্য়কে হু-হু করে মৃত্যু বাড়তে পারে

প্রতীকী ছবি

সন্ধান২৪.কম :  গত ২৪ ঘণ্টায় আমেরিকায় সংক্রমনের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে । যে হারে নিউইর্য়কে করোনা রোগীর সংখ্যা বাড়তে তাতে করে  কিছুদিন পর আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে । বিশেষজ্ঞরা বলছেন, নিউইর্য়কবাসী যদি এখনও সতর্ক না-হন, সেই ক্ষেত্রে  এবছরের ডিসেম্বর থেকে আগামী  বছর জানুয়ারীতে করোনার প্রকোপে নিউইর্য়কে মৃতের সংখ্যা হু-হু করে বাড়বে ।

গত ২৪ ঘন্টায় আমেরিকা ও নিউইর্য়কে সংক্রমণ ও মুত্যুর চিত্র

ওয়াশিংটন ইউনিভার্সিটির অধীন ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশন-এর এক সমীক্ষায় এই আশঙ্কা করা হয়েছে। তারা বলছে, সম্প্রতি  নিউইর্য়ক শহরে মাস্ক ব্যবহার না করার প্রবণতা বাড়ছে। এ ব্যাপারে প্রশাসন যেমন উদাসীন মনোভাব পোষন করছে, তেমনি মাস্ক ব্যবহারের ব্যাপারে শহরেবর নাগরিকারও কোন গুরত্ব দিচ্ছে না। এ ছাড়াও সিটিতে বিভিন্ন সামাাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক- ধর্মীয় অনুষ্ঠানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব অনুষ্ঠানে মাস্ক পড়ার কোন বাধ্য বাধকতা থাকছে না। যার ফলে করোনা প্রবল পরাক্রমে আবার হানা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবার করোনা সেই আগের মত আত্রুমণের রুপ ধারণ করলে মৃত্যুর সংখ্যা বাড়বে দ্বিগুন হারে বাড়বে।

প্রতীকী ছবি

এ ছাড়াও  অ্যারিজোনা, টেক্সাস, ফ্লোরিডা, সাউথ ও নর্থ ক্যারোলাইনার মতো রাজ্যে সংক্রমণ বাড়ছে। এটাকে দ্বিতীয় দফা সংক্রমণ হিসেবেও দেখতে শুরু করছেন কেউ কেউ। সামাজিক ব্যবধান কড়াকড়িভাবে না মানার কারণে অনেক এলাকাতেই সংক্রমণের হার বাড়ছে। এ নিয়ে স্বাস্থ্যসেবীদের রীতিমতো উৎকণ্ঠায় পড়তে হচ্ছে।

বিশেষ করে দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের এলাকাসহ নিউইর্য়কে করোনা সংক্রমণ বৃদ্ধির হার লক্ষ করা যাচ্ছে। দেশটিতে টানা কয়েক সপ্তাহ ধরে দিনে প্রায় লাখ মানুষের সংক্রমিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

Exit mobile version