করোনায় হলি ফ্যামিলি হাসপাতালের ডাক্তারের মৃত্যু

সন্ধান২৪.কম :  ঢাকা হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ ওয়াহাব (৭৫) করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ।

গত  বৃহস্পতিবার দুপুরে ল্যাব এইড হাসপাতালের ব্যবস্থাপক (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ডা. সিদ্ধার্থ দেব মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৬ জুন বিকেলে তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

অধ্যাপক ডা. এম এ ওয়াহাব হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের বেশ কয়েকবার ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Exit mobile version