কাবুলের বিস্ফোরণে হত শতাধিক পড়ুয়া, আহত বহু, শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন আত্মঘাতী হামলা

কাবুলে বিস্ফোরণ। ছবি: রয়টার্স

সন্ধান২৪.কমঃ স্থানীয় সময় অনুযায়ী গত শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। কাবুলের পশ্চিম দিকে ‘কাজ় এডুকেশন সেন্টার’ হঠাৎই কেঁপে ওঠে তীব্র শব্দে। সেখানে তখন স্কুলে পরীক্ষা চলছিল।

শুক্রবার জুমার নামাজের পর জিকিরে অংশ নেয়া মুসল্লিদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে শতাধিক নিহত ছাড়াও আহতদরে মধ্যে ৭৮ জনকে বিভিন্ন হাসপাতালে র্ভতি করা হয়।

শুক্রবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও সংগঠনের তরফে এই আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করা হয়নি। তালিবানের তরফে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছেছে তাদের নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এই বিস্ফোরণে কাবুলের পশ্চিম দিকে ‘কাজ় এডুকেশন সেন্টার’ হঠাৎই কেঁপে ওঠে তীব্র শব্দে। কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ। অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা আরও অনেক। নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর সংবাদমাধ্যম সূত্রে।

সেখানে তখন পরীক্ষা চলছিল। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ওই পরীক্ষায় বসেছিলেন অনেক পড়ুয়া।

কাবুলের সংবাদমাধ্যম জানাচ্ছে, ‘কাজ় এডুকেশন সেন্টার’ থেকে এখনও পর্যন্ত ১০০ পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যখন বিস্ফোরণটি হয়, তখন ক্লাসরুম কানায় কানায় ভর্তি ছিল।

Exit mobile version