কাবুলে হামলাকারীদের খুঁজে বের করবোই: বাইডেন

সন্ধান২৪.কম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের প্রবেশপথে জটলার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে জড়িতদের খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা তোমাদের ক্ষমা করবো না। তোমাদের খুঁজে বের করবোই।’

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরের আবে ফটকে বিস্ফোরণে ১৩ মার্কিন সৈন্যসহ ৬০ জনের মৃত্যুর ঘটনার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে ব্রিফিংকালে বাইডেন এ কথা বলেন।

তালেবানের কাবুল দখলের পর আফগানিস্তানের কারাগারগুলো থেকে বের হওয়া বন্দিরা এ ধরনের হামলা ঘটিয়ে থাকতে পারে ইঙ্গিত দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের কাছে হার মানবে না। আমরা তোমাদের ক্ষমা করবো না। আমরা (এ ঘটনা) ভুলে যাবো না। আমরা তোমাদের খুঁজে বের করবোই এবং তোমাদের এর মূল্য দিতে হবে।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগনের তরফ থেকে জানানো হয়, বিস্ফোরণে ১৮ মার্কিন সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ সৈন্য। আমেরিকান বার্তা সংস্থা এপি জানায়, এ ২৪ সৈন্যসহ কাবুলের বিস্ফোরণে অন্তত ১০০ জনের প্রাণ ঝরেছে। আহত হয়েছেন ১৪০ জনেরও বেশি। নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে আহতদের।

 

 

Exit mobile version