সন্ধান২৪.কম : গতকাল বৃহস্পতীবার থেকে নিউইয়র্কে প্রাচীনতম ও বৃহৎ প্রতিষ্ঠান বিপার ৪ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান জ্যামাইকা পারফর্মিং সেন্টার অফ আর্টসে শুরু হয়েছে।
তাদের ৩০ বছর পূর্তি উৎসব ২৭ জুলাই বৃহস্পতিবার থেকে চলবে ৩০ জুলাই রোববার পর্যন্ত। গত কাল প্রথম দিন রাত ৮টায় শিল্পী,সাহিত্যিক,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই উৎসব।

চারদিনের অনুষ্ঠানসূচীতে আছে বর্ষপূর্তি উপলক্ষে ‘আলাপন বিপা ও আপনি’,শিশু-কিশোরদের উপস্থাপনায় ’বিপা তারকা ২০২৩ পরিবেশনা’,রবীন্দ্রনাথের গীতিনাটক ‘তাসের দেশে’,গানে গানে দেশ বন্দনা ‘হৃদয়ে স্বদেশ,আমার বাংলাদেশ’,শিশুদের অনুষ্ঠান ‘ফুল,কুঁড়ি ও আমরা’ কত্থক ও ভারত নট্যম ‘ধ্রæপদি ছন্দে’, বিরশা চ্যাটার্জীর পরিবেশনা, শোভাযাত্রা, নাচ,গানসহ নানা আয়োজন। এর মধ্যে কোন কোন পর্ব প্রবেশ ফি ১০ ডলার এবং কোন কোন পর্ব ফ্রি প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। বিকেল ৫ থেকে অনুষ্ঠান শুরু হবে বলে বিপার পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত: বাংলাদেশ ইন্সটিটিউট অফ পারফর্মিং আর্টস (বিপা) আমেরিকায় বাংলা সংস্কৃতির ধারক ও বাহক হিশেবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে আসছে। দীর্ঘ ৩০ বছর ধরে এই প্রতিষ্ঠানটি নিরবচ্ছিন্নভাবে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মকে বাংলা-র প্রতি আগ্রহী করে তুলেছে। তৈরি করেছে যোগ্য শিল্পী হিশেবে। তারা তাদের অসাধারণ পরিবেশনার মাধ্যমে মেইন স্ট্রিমেও জায়গা করে নিয়েছে ।