সন্ধান২৪.কম : শনিবার সকালে ভারত শাসিত কাশ্মীরে প্রচন্ড গোলাগুলিতে এক সেনা সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। দুই দিনের অভিযানে কাশ্মীরে এক ভারতীয় সেনাসহ মোট ৮ জন নিহত হন।
কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা শোপিয়ানে সেনা অভিযানে ওই গোলাগুলির ঘটনা ঘটে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া জানান, গত ২৪ ঘণ্টায় এটা ছিল দ্বিতীয় সেনা অভিযান। শুক্রবার প্রথম সেনা অভিযানে ৪ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা এবং একজনকে আটক করা হয় বলে তিনি গণমাধ্যমকে জানান।
