কিংবদন্তি ওপেনার ম্যাকডোনাল্ড আর নেই

সন্ধান২৪.কমঃ ৯২ বছর বয়সে অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ওপেনার কলিন ম্যাকডোনাল্ড না ফেরার দেশে পাড়ি জমালেন। ১৯৫২ থেকে ১৯৬১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৭টি টেস্ট খেলেছেন ম্যাকডোনাল্ড।

১৯৫২ সালে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়। টেস্ট ক্যারিয়ারে ৫টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরি করা ম্যাকডোনাল্ডকে তৎকালীন সময়ের সেরা ওপেনার হিসেবে বিবেচনা করা হতো।

১৯২টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৩৭৫ রান করেছেন ম্যাকডোনাল্ড। সেখাানে ২৪টি সেঞ্চুরি ও ৫৭টি হাফ-সেঞ্চুরি ছিল। ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর ও দেশের মাটিতে ১৯৫৮-৫৯ অ্যাশেজে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। ওই দুটি সিরিজ ছিল তাঁর ক্যারিয়ারের সেরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ২টি সেঞ্চুরিতে ৬৪.১৪ গড়ে ৪৪৯ রান করেছিলেন ম্যাকডোনাল্ড। অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে ২টি সেঞ্চুরিতে ৫১৯ রান করেছিলেন। গড় ছিল ৬৪.৮৭।

খেলোয়াড়ি জীবন শেষে, টেনিসে প্রশাসনিক দায়িত্ব এবং ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন ম্যাকডোনাল্ড।

 

Exit mobile version