কুইন্স বাংলাদেশ সোসাইটির অভিষেক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

সন্ধান২৪.কমঃ গত ১ জানুযারী কুইন্স বাংলাদেশ সোসাইটি তাদের নব নির্বাচিত কমিটির অভিষেক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে।
উড সাইডের কুইন্স প্যালেসের এই অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা আসিফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অভিষেকের আহ্বায়ক মাসুদুল হক ছানু, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডেও সদস্য আজিমুর রহমান বোরহান, অভিষেক অনুষ্ঠানের সদস্য সচিব মঈনুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কাজী তোফায়েল ইসলাম, অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, উপদেষ্টা শাহ নেওয়াজ, তোফায়েল আহমেদ চৌধুরী, হাজী আব্দুর রহমান, শাহ রকিব আলী, হাজী মফিজুর রহমান, আব্দুর রব মিয়া, কাজী আশরাফ হোসেন নয়ন, হাজী খবির উদ্দিন ভুইয়া, বদরুল হোসেন খান, বদরুন নাহার খান মিতা, সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, মহিউদ্দিন দেওয়ান ও আতাউর রহমান সেলিম।

তিন পর্বে বিভক্ত এই অনুষ্ঠানে ছিলো নবনির্বাচিত কমিটির অভিষেক, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান এবং নবনির্বাচিত সভাপতি শামসউদ্দিন। প্রথম দ্বিতীয় ও শেষ পর্ব সঞ্চালনা করেন যথাক্রমে বিদায়ী সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ভুইয়া রুমি এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল হোসেন বাদল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রূপসী চাদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মাসুম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফারুকুল ইসলাম দেলোয়ার, মূলধারার রাজনীতিক জয় চৌধুরী, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, বাংলাদেশ ল’ সোসাইটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, আব্দুল বাছির, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, বৃহত্তর রাজশাহী সমিতির সভাপতি মোহাম্মদ মুজিবউদ্দিন জেন্টু, খালেদুর রহমান সবুজ, জাহিদ খান প্রমুখ।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন প্রথম সহ-সভাপতি কাজী তোফায়েল ইসলাম। সভাপতি শাসম উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি । এর পরে সভাপতি নবনির্বাচিত কমিটির কর্মকতাদের শপথ বাক্য পাঠ করান ।

অভিষিক্ত কমকর্তারা হলেন- সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সহ-সভাপতি কাজী তোফায়েল ইসলাম, সহসভাপতি মঈনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম মজনু, প্রচার সম্পাদক আবুল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল হোসাইন বাদল, ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, সমাজকল্যাণ সম্পাদক ময়নুজ্জামান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ইসমত জাহান পলি, কার্যকরি সদস্য আজিমুর রহমান বোরহান, মাকসুদুল হক ছানু, মোহাম্মদ মাসুক মিয়া, জে মোল্লা সানি, মোহাম্মদ জাবেদ উদ্দিন, আবুল ফজল লিটন ও মোহাম্মদ নওশাদ হায়দার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুইন্স বাংলাদেশ সোসাইটি একটি ব্যতিক্রমী সংগঠন। এই সংগঠনে সকল মতাদর্শের মানুষ রয়েছেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠন মানবকল্যাণে কাজ করে আসছে। আগামীতেও যেন সেই ধারা অব্যাহত থাকে।
অনুষ্ঠানে অতিথিরা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। ম্যাগাজিনটি উৎসর্গ করা হয় করোনায় মৃত্যুবরণকারী বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ-কে। সাংস্কৃতিক সংগীত পরিবেশন করেন শিল্পী রানো নেওয়াজ, শাহ মাহবুব, মরিয়ম মারিয়া, অনিক রাজ এবং নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এমডি মাসুদ আলম।

Exit mobile version