কৃষক আন্দোলন সমর্থন করা ২৫০টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করেছে ভারত

সন্ধান২৪.কমঃ  ভারতে কৃষক আন্দোলন সমর্থনকারী ২৫০টি অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টুইটারকে আইনি নোটিশ পাঠানোর পর এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

গত ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে দিল্লি।  নরেন্দ্র মোদি সরকারের করা নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ভারত জুড়ে চলমান কৃষক বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে কৃষকদের সমর্থনে বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট দেন। 

সম্প্রতি টুইটারে একাধিক অ্যাকাউন্ট থেকে কৃষক আন্দোলনে ‘উসকানি’ দেওয়ার অভিযোগ তোলে কেন্দ্রীয় সরকার। অভিযোগ জানিয়ে টুইটার কর্তৃপক্ষকে চিঠি পাঠায় তারা। এর ভিত্তিতে ২৫০টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে কিসান একতা মোর্চা, মানিক গয়াল, ট্রাক্টর২টুইটার, জাটথজাংশন। এছাড়া কৃষক বিক্ষোভের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া এসব অ্যাকাউন্টে ঢুকে দেখা গেছে সেগুলো ফাঁকা হয়ে আছে। সেখানে লেখা আছে, ‘একটি আইনি দাবির ভিত্তিতে আপনার অ্যাকাউন্টটি সাময়িক স্থগিত করা হয়েছে।’

রাকেশের এই কান্না দেখে রাতেই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে আরও কৃষক এসে যোগ দেন গাজিপুরে।

টুইটারের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা যদি কোনো কনটেন্ট বা অ্যাকাউন্টের বিরুদ্ধে অনুমোদিত স্বত্বার কাছ থেকে বৈধ ও যথাযথ উপায়ে পাঠানো অভিযোগ পাই, তবে তা স্থগিত করি। যে কনটেন্ট বা অ্যাকাউন্টের বিরুদ্ধে স্থানীয় আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তার বিচারিক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।’

 

Exit mobile version