সন্ধান২৪.কমঃ বাংলাদেশের রাজধানী গুলিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। তবে নিহতদের অনেকের নাম-পরিচয় পাওয়া গেছে। ৪/৫ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের কারণ ও উৎস সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা এ বিষয়ে সাংবাদিকদের নানা তথ্য দিয়েছেন।
সুন্দরবন মার্কেটের ব্যবসায়ী শাহপরান বণিক বার্তাকে বলেন, বিকেলে হঠাৎ একটা বিকট শব্দ হলো। তারপর বের হয়ে এসে দেখি মানুষ দৌড়াদৌড়ি করছে আর হাউকাউ করছে।তিনি বলেন, ওই সময় পথচারী সহ শত শত মানুষ দৌড়ে পালানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় অনেকে ছোটাছুটি করছে।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি পাঁচতলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় পাশাপাশি থাকা দুটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সরেজমিন দেখে গেছে, বিস্ফোরণে পাঁচতলা এ ভবনের সব ফ্লোরই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে ভবনের জানালার কাচ।


