কৌতুক ।। কৌতুক ।।কৌতুক ।।কৌতুক ।।
( এক )
মহেন্দ্র সিং ধ্বোনীর জার্সি নিলামে বিক্রি হল ৪কোটি ৩১ লাখ টাকায়


ক্রিকেটার সাকিবের ব্যাট বিক্রি হল ২০ লাখ, মুশফিকের ব্যাট ১৭ লাখ, মাশরাফির ব্রেসলেট বিক্রি হল ৪২ লাখ টাকায়।
আমার মা, আমার বাবার ৪টি প্যান্ট আর ৩টি সার্টের বিনিময়ে ফেরিওয়ালার কাছ থেকে কিনলেন একটা এ্যালুমিনিয়ামের পাতিল !!
…………………………………………………………………………………………………….
( দুই )
পাগলা গারদ পরিদর্শনে
পরিদর্শক : এই রুমের ভিতর লোকটা এমন করে বুক চাপরাচ্ছে কেন ?
ডাক্তার : এই লোকটা একটা মেয়েকে ভালবেসেছিল। পরে আর ঐ
মেয়েকে বিয়ে করতে না পেরে বেচারা পাগল হয়ে গেছে।
পরিদর্শক : ( পরের রুমের সামনে ) এই রুমের এই লোকটাও আগের
রুমের ঐ লোকটার মত বুক চাপরাচ্ছে কেন ?

ডাক্তার : আগের রুমের ঐ লোকটা যেই মেয়েটাকে বিয়ে করতে না
পেরে পাগল হয়েছিল, এই লোকটা সেই মেয়েটাকে বিয়ে করেছিল !!
…………………………………………………………………………………………………………….
( তিন )
একজন রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার কথা বলে দিচ্ছে

আমাদের বাসা থেকে বের হয়েই ডান দিকে যাবেন। মাইলখানেক পর একটা পুকুরের সামনে left turn. পাঁচ মাইল পর একটা লাল রঙের কোর্ট বিল্ডিং এর সামনে right turn. তারপর সোজা ২০ মাইল drive করার পর যদি দেখেন একটা বড় বটগাছ, তাহলে ভাববেন এটা ভূল রাস্তা !!!!


