Tuesday, February 10, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রকমারি

কৌতুক, ধাঁ ধাঁ ও অণুগল্প

July 12, 2020
in রকমারি
Reading Time: 4 mins read
0
0
0
SHARES
18
VIEWS
Share on Facebook

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

ছোট গল্প

এক মেয়ে একটা মাংসের ফ্যাক্টরিতে কাজ করত। তার কাজ ছিল, মাংসগুলো সঠিক সাইজে কাটা।
একদিন কাজ শেষ হবার কিছু সময় আগে সে মাংস রাখার স্টোরেজ রুমে ঢুকল। যেটা মূলত কোল্ড স্টরেজ। হুট করে বাইরে থেকে দরজাটি লক হয়ে যায়। সে অনেক চেষ্টা করলেও দরজাটা খোলা সম্ভব হলো না। অনেক চিৎকার করেও লাভ হয়নি, কারণ ততক্ষণে অন্য সব কর্মী কাজ শেষ করে বেরিয়ে গেছে।
আস্তে আস্তে সে ঠাণ্ডায় জমে যেতে লাগল। মৃত্যু আসন্ন। সে কাঁদছে। কিন্তু তার বাঁচার কোন সম্ভাবনাই নেই।
হঠাৎ বেশ অপ্রত্যাশিতভাবে একজন সিকিউরিটি গার্ড এসে দরজা খুললেন এবং তাকে মুক্ত করলেন।
মেয়েটি তখন তাকে জিজ্ঞেস করলেন, আপনার তো এখানে আসার কথা নয়। এখানে আসলেন কেন?
গার্ড উত্তর দিলেন, আমি একটা দীর্ঘ সময় এখানে সিকিউরিটি গার্ডের কাজ করছি। প্রায় ৩৫ বছর। কিন্তু আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা প্রতি সকালে আমাকে Hi বলেছে এবং সন্ধ্যায় বের হবার সময় bye বলে বেরিয়েছে। বেশিরভাগ মানুষ এমন আচরণ করত যেন তারা আমায় দেখতেই পায়নি। কিন্তু আপনি ছিলেন সেই মানুষ যে প্রতিদিন আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে সম্ভাষণ করতেন। আজ সকালেও করেছেন। কিন্তু সন্ধ্যায় আমি আপনার কাছ থেকে bye শব্দটি শুনতে পাইনি। তার মানে, আপনি এখনো বের হননি। আর তাই আমি আপনাকে খুঁজতে শুরু করি।
আমাদের জীবন খুব ছোট। এই ছোট জীবনে সংস্পর্শে আসা প্রতিটি মানুষের সাথে সদ্ভাব থাকা জরুরি।
[ সংগৃহীত ]
কৌতুক 
( এক )
দরজায় ঠক্ ঠক্ শুনে মহিলা দরজা খুললেন।
মহিলা : কি চান ?
ভদ্রলোক : আমি আপনার পাশের পাড়ায় থাকি। একজন
অত্যন্ত অসহায় বুড়ীর জন্য সাহায্য চাইতে এসেছি।
বেচারীর ছয় মাসের ভাড়া বাকী পড়েছে। সামনের
শীতে হয়ত এই প্রচন্ড ঠান্ডায় পথেই থাকতে হবে।
মানবতার তাগিদে আমি অসহায় বুড়ীটার সাহায্যার্থে
চাঁদা তুলতে বেরিয়েছি। মানুষ তো মানুষেরই জন্য !!
মহিলা : আপনি কে ?
ভদ্রলোক : আমি ঐ অসহায় বুড়ীটার বাড়ীওয়ালা !!!
( দুই )
পিঁয়াজ তখন টাকায় একটা। টানাটানির সংসারে বাবা ছেলেকে একটাকা দিয়ে বললেন দোকান থেকে একটা পিঁয়াজ নিয়ে আসতে। ছেলে এক টাকা দিয়ে তিনটা পিঁয়াজ নিয়ে ঘরে ফিরলো। বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন একটাকা দিয়ে তিনটা পিঁয়াজ কিভাবে হল ?
ছেলের উত্তর :
“ আমি একটাকা দিলাম, দোকানদার আমারে একটা পিঁয়াজ দিল। আমি আরেকটা পিঁয়াজ লইয়া দৌড় দিলাম। দোকানদার আমারে আরেকটা পিঁয়াজ দিয়া ঢিল মারলো। আমি ঐ পিঁয়াজটাও ধইরা ফালাইলাম, হইয়া গেল তিনটা !! “

ধাঁ ধাঁ

এখানে সবার থেকে একটি আলাদা মুখ আছে , বলূুন দেকি কোনটি ?

  • ১. বেড়ে যদি যায় একবার/ কোনোভাবেই কমে না আর?
  • উত্তর : মানুষের বয়স।
  • ২. জিনিসটা একেবারেই তোমার/ অথচ ব্যবহার করে অন্যে, বারবার?
  • উত্তর : তোমার নাম।
  • ৩. সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে/ চেষ্টা করে বলুুন দেখি?
  • উত্তর : তোমার ছায়া
  • ৪. হাজার বছরের পুরোনো হয়েও বয়স তার এক মাস/ আমাদের মাথার ওপরই জিনিসটার বাস?
  • উত্তর : চাঁদ।
Continue Reading

Related Posts

রকমারি

হাসপাতালে রোগীকে দেখতে যাওয়া না ছবি তুলে ফেসবুক-পেপারে দেওয়া ?

January 30, 2025
7
আন্তর্জাতিক

অর্ধ শতাব্দীর সবচেয়ে মারাত্মক তুষারঝড়ে ঢেকে গেছে সিউল

November 27, 2024
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version