ক্যাপিটল হিলে গুলিতে নিহত নারী সাবেক বিমানসেনা

সন্ধান২৪.কমঃ  গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের হামলার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও গুলিতে চারজন নিহত হয়েছেন।  নিহতরা সবাই ট্রাম্পের সমর্থক। তাদের মধ্যে এক নারী সাবেক বিমান সেনা অ্যাশলি ব্যাবিট । তিনি ১৪ বছর মার্কিন বিমানবাহিনীতে চাকরি করেছেন।   তিনি ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর সমর্থক।

 বিক্ষোভে সাবেক বিমান সেনা অ্যাশলি ব্যাবিট ছাড়াও আরো তিনজনের মৃত্যু হয় । অ্যাশলি ব্যাবিট নামে ওই নারী ট্রাম্পের কট্টর ভক্ত ছিলেন। তার সর্বশেষ টুইট ছিল, কোনো কিছুই আমাদের থামিয়ে দিতে পারবে না।  তিনি ছিলেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর বাসিন্দা।

ওয়াশিংটন পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছে।  তিনিসহ যে আরো তিন জন নিহত হয়েছেন তাদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 

গতকাল ক্যাপিটল ভবনের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও সহিংসতার সময় গুলির ঘটনাও ঘটে।  কয়েকজন নিরাপত্তা কর্মী বিক্ষোভকারীদের প্রতিরোধ করতে গেলে তারা বন্দুক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ধারণা করা হচ্ছে সময়ই গুলির ঘটনা ঘটে। 

 

 

Exit mobile version