Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়া নিয়ে সংশয়!

July 11, 2020
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
11
VIEWS
Share on Facebook

ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়া নিয়ে সংশয়!
করোনা সংক্রমণ ও বর্ষা মৌসুমের কারণে ডিপিএল এখন মাঠে গড়ানোয় অনিশ্চিত। লিগের শুরুতে ক্রিকেটারদের অনুশীলন -ফাইল ফটো
সন্ধান২৪.কম : দেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ঢাকার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কাছে পারিশ্রমিকের ৫০ শতাংশ দাবি করেছে। গত মঙ্গলবার কোয়াবের এক অনলাইন সভা শেষে বিসিবির মাধ্যমে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোক এই দাবি জানানো হয়েছে। কিন্তু প্রিমিয়ার ডিভিশন লিগের ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়া নিয়ে সংশয় রয়ে গেছে। করোনাকালে ক্লাবগুলোর যেমন আর্থিক সংকট, অপরদিকে বর্ষা মৌসুমের কারণে লিগের খেলা মাঠে গড়ানো নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও অধীনস্থ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আন্তরিক। আর সে কারণেই গত মঙ্গলবারই সিসিডিএম এর চেয়ারম্যান কাজী ইনাম আহমেদও আলোচনায় বসেছিলেন কোয়াবের সঙ্গে। বিসিবি ও সিসিডিএম বাস্তবিকই উপলদ্ধি করতে পেরেছেন যে, প্রিমিয়ার লিগ শুরু করতে না পারলে ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়াও কঠিন হয়ে পড়বে।

আর এই বিষয়টি নিয়ে বোর্ড পারিচালক ও সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছিলেন, ‘মঙ্গলবার আমরা কোয়াব এবং বেশ কয়েকজন জাতীয় দলের ও প্রথম শ্রেণির ক্রিকেটারের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে আমরা প্রিমিয়ার লিগ কবে শুরু করা যায়, সেটি নিয়ে আলাপ করেছি। তবে এই মুহূর্তে কোনো তারিখ চূড়ান্ত না হলেও ক্লাবগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রিমিয়ার লিগ দিয়েই খেলা শুরু হওয়ার বিষয়টি। সব ক্লাব ১৫ দিনের নোটিশে লিগ শুরুর প্রস্তুতি রাখবে।’

সিসিডিএম চেয়ারম্যানের কথায় ক্রিকেটারদের মাঝে একটা প্রশান্তি চলে এসেছিল যে, এবার তাহলে ক্রিকেটারদের একটা গতি হবে। করোনার কারণে এক রাউন্ড হয়ে প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে যাওয়ায় ক্রিকেটারদের অনেকেই চাহিদামাফিক পারিশ্রমিক না পেয়ে নিদারুণ অর্থকষ্টে রয়েছেন। লিগ শুরু হওয়ায় তারা নিশ্চয়ই পারিশ্রমিক পাবে, এবার বুঝি তাদের একটা গতি হবে।

কেউ কেউ এমন ভাবলেও, আসলে কি তাই হবে? ক্লাবগুলো কি সত্যি সত্যি কোয়াবের আহ্বানে, বিসিবির মধ্যস্ততায় পারিশ্রমিকের ৫০ ভাগ দিয়ে দেবে? দিলে সেটা কবে দেবে? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে।

আসলেই কী ক্লাবগুলো কোনো পারিশ্রমিক দেবে ক্রিকেটারদের। দেয়ার এতটুকু সম্ভাবনাও নেই। ক্লাবগুলো বর্তমান অবস্থায় ক্রিকেটারদের পারিশ্রমিক দেবে না। সত্যিকার অর্থে দেয়ার মতো অবস্থাও নেই। বিষয়টি স্পর্শকাতর, তাই আনুষ্ঠানিক বিবৃতি দিতে রাজি নয় কেউ।

এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে অনীহা সবার। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্লাব কর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রিমিয়ার লিগ নতুন করে শুরু না হলে, ক্লাবগুলোর পক্ষে ৫০ ভাগ পারিশ্রমিক দেওয়া সম্ভব না। এখন যে অর্থনৈতিক অবস্থা, তাতে পারিশ্রমিক দেয়ার মতো সচ্ছল অবস্থা নেই ক্লাবগুলোর- এমন দাবি ক্লাব কর্তাদের।

গণমাধ্যমকে কয়েকজন ক্লাব কর্মকর্তা জানিয়েছেন, ‘৫০ শতাংশ না হলেও দু-একটি ছাড়া বেশিরভাগ ক্লাবই ২০-৩০ শতাংশ অগ্রিম পেমেন্ট করেছে। দল বদলের আগে নতুন ক্রিকেটারদের সঙ্গে চুক্তির সময় এক-চতুর্থাংশ পারিশ্রমিক দেওয়া হয়েছে অনেক ক্রিকেটারকেই। আর শীর্ষ তারকাদের প্রায় সবাই গড়পড়তা ৪০-৫০ ভাগ অগ্রিম পেমেন্ট পেয়েছেন।’

Continue Reading

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version