ক্রিকেটাররা ’ফিট’ আছেন

এভাবে মাঠে অনুশীলনের সুযোগ কবে আসবে তা অজানা। ক্রিকেটাররা নিজ নিজ বাড়িতেই অনুশীলন করে যাচ্ছেন। ফাইল ছবি

সন্ধান২৪.কম : প্রত্যেক ক্রিকেটার  লকডাউনের  নিজেদের  বাড়ীতেই শরীর চর্চা করেছেন । যেখানে ছিল না পর্যাপ্ত সরঞ্জাম। তারপরও নিজেদের ফিটনেস ধরে রাখতে সক্ষম হয়েছেন তারা। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা খেলোয়াড়দের সহায়তা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। ঘরের মধ্যেই তাদের অনুশীলন যাতে সহজ হয় সেই লক্ষে প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

এদিকে বিসিবির ক্রিকেট অপেরাশেন্স বিভাগ খেলোয়াড়দের নিয়ে নিয়মিতভাবেই আয়োজন করেছে ভার্চুয়াল মিটিং। যেখানে প্রধান কোচ রাসেল ডমিঙ্গা, জাতীয় দলের অন্যান্য কোচরা অংশ নিতেন। এছাড়া টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে আলাদা ভাবে আয়োজন করা হয়েছে বিশেষ সেশন। সাদা বলের ক্রিকেটের জন্য মনোনীত বর্তমান সময়ের টেস্ট ক্রিকেটাররাও অংশ নিয়েছেন বলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক মনে করেন সেশনটির মাধ্যমে তারা লাভবান হয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে নিজেদের উজ্জীবিত করতে পেরেছেন। তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা মাঠে ফিরতে চাই। অনুশীলন ও খেলতে না পারার হতাশার মত অন্য কোন কিছুই একজন ক্রিকেটারের জন্য আর হতে পারে না। যে কারণে এই বৈঠকটি সত্যিই আমাদের আবারো ক্রিকেটের প্রতি মনোযোগী হতে সহায়তা করেছে।’

Exit mobile version