খাদ্যে বিষক্রিয়া বেশ বড় এবং বিস্তৃত একটি ধারণা। এটা যেহেতু খাবার খাওয়া বা পান করার কারণে হয়, তাই এটি বিভিন্ন ধরন বা কারণে হয়ে থাকে। প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের সবজি, ফল বা খাবার খেয়ে থাকি। কিন্তু এগুলো কতটা উপকারী, তা না জেনেই আমরা সেই সমস্ত খাবার খেয়ে থাকি। কিন্তু আমরা জানিই না, এসব খাবারের কারণে আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখে যাচ্ছি।
আমেরিকার বিখ্যাত পুষ্টিবিদ কোরি এল রদ্রিগেজ বলেছেন, কোন খাবারে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কেন। কীভাবে সংক্রামিত হওয়া রোধ করতে পারবেন তা-ও বলেছেন। এই তালিকায় ভাতও রয়েছে, যা আমাদের প্রতিবেলার খাবার।
বিশেষজ্ঞরা বলছেন, ফুড পয়জনিং একটি মারাত্মক সমস্যা। যা ভুল এবং অপরিষ্কার খাবার খাওয়ার কারণে হতে পারে। ফুড পয়জনিং হলো- দূষিত খাদ্য ও পানীয়র কারণে সৃষ্ট স্বাস্থ্যগত অবস্থা। যেখানে আক্রান্ত ব্যক্তি ক্র্যাম্প, বমি বমি ভাব, বমি বা ডায়রিয়ার মতো উপসর্গ অনুভূত হয়।
যখন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কথা আসে, তখন সব সময় পরামর্শ দেওয়া হয়, খাবারের পাত্রগুলো বেশিক্ষণ খোলা জায়গায় না রাখা, খাওয়ার আগে ফলগুলো ধুয়ে ফেলা। তবে খাদ্যের বিষক্রিয়া এড়াতে এটিই যথেষ্ট নয়।
কম রান্না করা মাংস
আমেরিকান পুষ্টিবিদের মতে, কম রান্না করা মাংসই ফুড পয়জনিংয়ের সবচেয়ে বড় কারণ। কোনো মূল্যে কম রান্না করা মাংস খাওয়া উচিত নয়। এতে কিছু ব্যাকটেরিয়া থাকে, যা মাংস ঠিকভাবে রান্না করলে ব্যাকটেরিয়াগুলো মারা যায়।
তরমুজ
গরমে প্রায়শই আমরা তরমুজ কেটে টিফিনে প্যাক করে নিয়ে যায়। বাজারেও কাটা তরমুজ বিক্রি হয়। কিন্তু এইভাবে খেলে আমাদের শরীরে বিষক্রিয়ার ঝুঁকি বাড়াতে পারে। তাই তরমুজ কাটা অবস্থায় বেশিক্ষণ রাখা যাবে না। ফ্রিজেও কেটে রাখা যাবে না।
ভাত
আমরা সবাই ভাতের ওপর নির্ভরশীল এবং প্রতিদিনই খেয়ে থাকি। খাবারে বিষক্রিয়া এড়াতে আপনার রান্না করা ভাত এক ঘণ্টার মধ্যে ফ্রিজে রাখা উচিত। বেশিক্ষণ বাইরে রাখবেন না।
লেটুস
বেশির ভাগ মানুষ সালাদে লেটুস খেয়ে থাকেন। এটি কাঁচা খাওয়ার ফলে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়াতে পারে। খাওয়ার আগে বাইরের পাতাগুলো সরিয়ে ফেলুন।
দোকানের কেনা মাংস
আপনি যদি দোকান থেকে মাংস কেনেন। তবে নিশ্চিত হোন সেটির মান ঠিক কি না। খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করবেন।
স্প্রাউট
স্প্রাউট অর্থাৎ অঙ্কুরিত দানা সম্পর্কে আপনারা সকলেই জানেন। স্প্রাউট আপনাকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এখনকার দিনে হোটেল বা রেস্তোরাঁতে সহজেই পাওয়া যায়। স্প্রাউটকে খুব উপকারী জিনিস হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু স্প্রাউট খাওয়ার আগে সব সময় ভালো করে ধুয়ে নেওয়া উচিত।
সূত্র : এইসময়।


