খালেদা জিয়াকে শ্বাসকষ্ট থাকায় অক্সিজেন দেওয়া হচ্ছে

সন্ধান২৪.কমঃ  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেছেন। তবে শ্বাসকষ্ট থাকায় বেগম জিয়াকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস ২০২১ উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা জানান।

এর আগে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চায় তার পরিবার। ইতোমধ্যেই এ বিষয়ে পরিবার ও বিএনপির পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতেই মির্জা ফখরুল ইসলাম ফোনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কথা বলেন। বিএনপি মহাসচিব স্বরাষ্ট্রমন্ত্রীকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানান এবং তাকে বিদেশে নিতে পরিবারের ইচ্ছার কথা তুলে ধরেন।

 

Exit mobile version