খালেদা জিয়ার জন্য তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের দোয়া

সন্ধান২৪.কম : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উদ্যোগে নিউইয়র্কেও পাঁচ বোরোতে গত ১৯ নভেম্বর দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে।

নিউইয়র্কের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করেন জ্যাকসন হাইটস মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবদুস সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পারভেজ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, যুগ্ন সাধারন সম্পাদক খলকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমূখ।
দোয়া অনুষ্ঠানের পর স্বদেশ প্রত্যাবর্তন পরিষদের নেতৃবৃন্দ মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করেন।
তবারক বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি পারভেজ সাজ্জাদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার জন্য জোর দাবি করেন। একই সাথে তিনি জিয়া পরিবারের সবাইকে ধৈর্য্য ধারন ও তাঁদের সকলের সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করেন।

Exit mobile version