Tuesday, March 3, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে যুক্তরাষ্ট্রে মানববন্ধন ও দোয়া মাহফিল

December 3, 2021
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
2
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম :  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে যুক্তরাষ্ট্রে আলাদা আলাদা মানববন্ধন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১ ডিসেম্বর বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউসের সামনে বিএনপির মানব বন্ধন ও প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত কারামুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ, মানব বন্ধন ও প্রতীকী অনশন হয়। সমাবেশ থেকে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করা হয়।


স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি, যুক্তরাষ্ট্র’র আহবায়ক জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে এবং সদস্য সচীব মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের সঞ্চালনায় এই কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সংগীত শিল্পী বেবী নাজনীন, বিএনপির সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যুক্তরাষ্ট্র’র সিনিয়র যুগ্ম আহবায়ক শরাফত হোসেন বাবু, যুগ্ম আহবায়ক জসিম উদ্দীন ভুঁইয়া, আবদুস সবুর, হেলাল উদ্দীন, এবাদ চৌধুরী, মার্শাল মুরাদ, মোশারফ হোসেন সবুজ,হাফিজ খান সোহায়েল, জহির খান,তোফায়েল আহমেদ,শাহিদ খান, সেলিম আহমেদ, মাকসুদুল হক চৌধুরী, হাবিবুর রহমান সেলিম রেজা, আহবাব হোসেন খোকন, মো: আবুল কাশেম,মীর মশিউর রহমান,আমানত হোসেন আমানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।
এদিন দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে. ব্লিঙ্কেন বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
এরপর বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত হোয়াইট হাউসের সম্মুখে বিক্ষোভ ও প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়। সেখানে বেবী নাজনীন নেতা-কর্মীদের পানি পান করিয়ে প্রতীকী অনশন ভাঙ্গান।
দলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার প্রয়োজনীয় চিঠি ও তথ্যাদি প্রেরণ করা হয়।


এদিকে গত ১ ডিসেম্বর, বুধবার রাতে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র কুরআন করেন গিয়াসউদদীন পাঠান।
বিএনপি অব নিউ জারসি স্টেট (সাউথ) এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক গিয়াসউদদীন পাঠান। প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এপিএস আশিক ইসলাম। সংগঠনের সদস্য সচিব মো: দিদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জহিরুল ইসলাম বাবুল।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশ ও জাতির জন্য অবদানের কথা চিন্তা করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেওয়া উচিত ।
পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো: ইলিয়াস।

এছাড়াও গত ২৮ নভেম্বর রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ বাদ এশা নিউইয়র্কের জ্যাকসন হাইটস জামে মসজিদ ও ইসলামী সেন্টারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক জিল্লুর রহমান জিল্লু।যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের মধ্য আরও যারা উপস্হিত ছিলেন। মোশারফ হোসেন সবুজ, এবাদ চৌধুরী, পারভেজ সাজ্জাদ আবুল কাশেম ,মো: মনির হোসেন,
ফোরামের সভাপতি নাছিম আহমেদ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, প্রধান উপদেষ্টা জামালুর রহমান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ছাইদুর খান ডিউক,সাবেক সভাপতি ড. নুরুল আমিন পলাশ, সাবেক প্রধান উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার, সাবেক সভাপতি মাওলানা মো: ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মো: বাচ্চু মিয়া, আমিনুল ইসলাম আমিন, আব্দুল মান্নান হোসাইন, নজরুল ইসলাম, মো: সেলিম, আরাফাত রাজু ও নাভিদ হোসেন।
দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আবদুস ছাদিক।

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশ সোসাইটির ইফতার-মাহফিল অনুষ্ঠানে সরকারি অনুদান পাওয়ার ঘোষণা
  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version