সন্ধান২৪.কমঃ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন রক্ষায় নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে প্রেরণের দাবীতে নিউইয়র্কে বিএনপি ও তাদের অঙ্গসংগঠন বেশ কয়েকটি কর্মসূচী পালন করেছে।
খালেদা জিয়ার জীবন রক্ষায় নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য সোমবার (২৯ নভেম্বর) রাতে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে নাগরিক সমাবেশ এবং জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সদস্য সচিব মোহাম্মদ কাশেমের সঞ্চালনায় নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন রাজনীতিক ও লেখক রিটা রহমান, লেখক মিনা ফারাহ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ডাঃ ওয়াদুদ ভূইয়া, রাজনীতিক ডা: মজিবুর রহমান মজুমদার, লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. শওকত আলী, মাঈনুদ্দীন নাসের, রাজনীতিক কামাল সাঈদ মোহন, কমিউনিটি এ্যাক্টিভিস্ট খন্দকার ফরহাদ, ফোবানা চেয়ারম্যান আলী ইমাম, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহামুদা শিরিন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, ব্রকলীন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, লং আইল্যান্ড বিএনপি’র সভাপতি মিয়া আলীম পাখি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা: নারগিস রহমান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ইউএসএ’র সভাপতি সাহাদৎ হোসেন সবুজ প্রমুখ। সভাপতিত্ব করেন আহ্বায়ক কাজী সাখাওয়াত হোসেন আজম।
এদিকেে একই দিনে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য অবিলম্বে মুক্তি এবং বিদেশে প্রেরণের ব্যবস্থার দাবীতে বিএনপির নেতা-কর্মীরা জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি মওলানা ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুল্লাহ।
সমাবেশের আগে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ ও মোস্তফা কামাল পাশা বাবুলের নেতৃত্বে, তাদের দাবীর সমর্র্থনে জাতিসংঘ মহাসচিবের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে কেন্দ্রীয় বিএনপি’র সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহামুদা শিরিন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, লং আইল্যান্ড বিএনপি’র সভাপতি মিয়া আলীম পাখি প্রমুখ বক্তব্য রাখেন।
প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী এই সমাবেশে অংশ নেন। সমাবেশেকারীরা সরকার বিরোধী বিভিন্ন পোষ্টার, ফেস্টুন ও ব্যানার হাতে‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘খালেদা জিয়ার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘খালেদা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ভোট চোরের গতিতে আগুন জ্বালাও এক সাথে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, প্রভৃতি শ্লোগান দেন।
বিএনপি’র কেন্দ্ৰীয় কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কন্ঠশিল্পী বেবী নাজনীনের আহবানে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের রুজভেল্ট ইসলামিক সেন্টার জামে মসজিদে গত ২৬ জুন বাদ মাগরিব অনুষ্ঠিত হয় বিএনপি’র চেয়ারম্যান বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল । অনুষ্ঠানে বিএনপি’র বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন ।
খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উদ্যোগে নিউইয়র্কেও পাঁচবোরোতে গত ১৯ নভেম্বর দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে । নিউইয়র্কের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করেন জ্যাকসন হাইটস মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবদুস সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পারভেজ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, যুগ্ন সাধারন সম্পাদক খলকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমূখ।