সন্ধান২৪.কম : বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে আলোচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়।

সরকারি সূত্রে জানা গেছে, গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে অন্যান্য বদলির আদেশের মতো এ প্রজ্ঞাপন গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়নি। ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা গড ফাদার ও দূর্নীতির ত্রাস সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছিলেন।
সম্প্রতি সরকারি দলের সংসদ সদস্য হাজি সেলিমের বাড়িতে অভিযানেও নেতৃত্ব দেন সারওয়ার আলম। এ সময় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে দুই অপরাধের দায়ে দেড় বছরের সাজা দেন তিনি।