গরমে নারীরা বেশি ঝুঁকিতে

বিশ্বব্যাপী তীব্র দাবদাহে পুড়ছে মানুষ। বিগত কয়েক দিন ধরে আবহাওয়া যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। আকাশে শরৎ ও হেমন্তকালের মতো বিক্ষিপ্ত মেঘের আনাগোনা এবং একই সঙ্গে তীব্র খরতাপ।

গরমের এ তীব্রতার কারণে নারী পুরুষ উভয়ের দেহে নানারকম প্রভাব সৃষ্টি হয়। তাপ যত বেশি নারীর জন্য তা সামলানো ততই কঠিন। তবে গরমে পুরুষের তুলনায় নারীদের মৃত্যুর ঝুঁকিও বেশি বলছে গবেষণা।

যুক্তরাজ্যের গ্রীষ্মের তাপপ্রবাহে নারীরা বেশি ঝুঁকিতে রয়েছে। যুক্তরাজ্যে তাপপ্রবাহের কারণে ঝুঁকিতে রয়েছে নারী, শিশু ও ৭৫ বছরের বেশি বয়সিরা।

দেশটির হেলথ সিকিউরিটি এজেন্সি নেদারল্যান্ডসের একটি গবেষণার কথা উল্লেখ করে বলেন, গবেষণায় দেখা গেছে, প্রচণ্ড গরমের কারণে পুরুষের তুলনায় নারীরা বেশি মারা যান।

Exit mobile version