গরুও আপনার খেয়াল রাখবে, গরুর দুধে সোনা হয়, বিজেপি নেতাদের এমন মন্তব্যে দেশ জুড়ে সমালোচনা

 

সন্ধান২৪.কমঃ গরুর যত্ন নিলে গরুও মানুষের খেয়াল রাখবে, একটি সভায় ভাষণ দিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রের পশুপালনমন্ত্রী পুরুষোত্তম রূপালা। ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করে এ কথা বলেন তিনি।  গোমূত্র পানে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ সেরে যায় । ‘গরুর দুধে সোনা থাকে’ বলে হাস্যকর দাবিও করেন বিজেপির নেতারা। এসব নানা অবৈজ্ঞানিক মন্তব্যের বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতারা।

শনিবার উত্তরপ্রদেশের গ্লোবাল ইনভেস্টর্স সামিট উপলক্ষে দধীচি হলে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি বলেন, ‘‘সারা বিশ্বকে একটি বার্তা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেছিলেন, যাঁরা গরুর যত্ন নেন, গরুও তাঁদের খেয়াল রাখে। শ্রীকৃষ্ণের এই বাণী আজকের দিনেও সমানভাবে প্রযোজ্য।’’

এর দুই দিন আগে, প্রেমের সপ্তাহে রাতারাতি চর্চার কেন্দ্রে উঠে এসেছে গরু। নিরীহ এই গবাদি পশুকেই প্রেম দিবসের দিন আলিঙ্গনের আবেদন জানিয়েছিল কেন্দ্র বিজেপি।

 তারপর আবার ঘোষনা দেয়,প্রেম দিবসে জড়িয়ে ধরতে হবে না গরুকে! ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত গো-আলিঙ্গনের আবেদন প্রত্যাহারই করে নিল নরেন্দ্র মোদীর সরকার। শুক্রবার কেন্দ্রের ‘অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অব ইন্ডিয়া’ (এডব্লুবিআই) জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করার যে আবেদন জানানো হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হল। কেন্দ্রীয় সংস্থার এই মর্মে জারি করা নির্দেশিকা ঘিরে দেশ জুড়ে প্রবল সমালোচনা হয়েছে। তার পরেই বোর্ডের এই সিদ্ধান্ত।

 শনিবার পশুপালনমন্ত্রী পুরুষোত্তম রূপালা আরও বলেন, ‘‘শ্রীকৃষ্ণের সময় থেকেই ভারতে যত্ন সহকারে গরু পালন করা হয়। গোপালনে বিশেষ ভাবে উঠে আসে উত্তরপ্রদেশের গোকুলের নাম।”

কয়েক মাস আগে, ভারতের কোচবিহারের দিনহাটায় গোমাতা পূজার পর গোমূত্র পান কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে গোমূত্র পানে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ সেরে যায় বলে হাস্যকর দাবিও করেন বিজেপির নেতারা।

কর্মসূচিতে উপস্থিত বিজেপির জেলা কৃষাণ মোর্চার সহ সভাপতি জীবেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘অনেকে নানা কথা বললেও, গোমূত্র কতটা উপকারি তা প্রমাণ হয়ে গিয়েছে। ক্যানসারের ওষুধ হিসেবে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা প্রতিষ্ঠানে গোমূত্র ব্যবহৃত হচ্ছে। এছাড়াও গোমূত্র বিভিন্ন রকম রোগ-জীবাণুকে ধ্বংস করে।’

দিলীপ ঘো


রোববার দিনহাটার সাহেবগঞ্জের খারুভাজ বাজারে স্থানীয় বিজেপি গোমাতা পূজার আয়োজন করে।  শ্রদ্ধা ও ধুমধাম সহকারে হয় পূজা।  পূজার পর গোমাতাকে প্রদক্ষিণ করেন বিজেপি নেতারা।  এরপরই গোমূত্র পান কর্মসূচি শুরু করেন তারা।  এতে নিজেরা গোমূত্র পান করার পাশাপাশি উপস্থিত সবাইকে গোমূত্র পানের জন্য আহ্বানও জানান তারা। 

প্রসঙ্গত, এর আগে ‘গরুর দুধে সোনা থাকে’ বলে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  তার এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রলের শিকার হয়।  কিন্তু তিনি সমালোচনাকে আমলে না নিয়ে উল্টো বলেন, ‘গরুর দুধ, গোমূত্র খাই।  তাই ভাল থাকি।  আমরা বলছি এসবই চলবে। আমরা গোমূত্র খেয়ে ভাল থাকব।’ ‍

গরু নিয়ে বিজেপির ব্যাখ্যার শেষ। কখনও রাজ্য নেতৃত্ব আবার কখনও কেন্দ্রীয় নেতৃত্ব, তর্ক-বিতর্ক সবকিছুর উপেক্ষা করেই গরু নিয়ে একের পর একের বিভ্রান্তিকর মন্তব্য করে গেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। গরুর দেশি, বিদেশি ভাগ করে তিনি বললেন, দেশি গরুদের কুঁজে সোনা তৈরি হয়। রাজ্য বিজেপির সভাপতির এই মন্তব্যের জেরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে করেছে, NRC-তে কবে বিদেশি গরুকেও চিহ্নিত করা হবে? 

Exit mobile version