গাইবান্ধার বায়োফ্লক পদ্ধতিতে এফ এম মৎস্য প্রকল্পের যাত্রা শুরু

সন্ধান ডেস্ক : উন্নত পদ্ধতিতে মৎস্য চাষের মাধ্যমে নিজেদের ভাগ্য ফেরাতে এফ.এম বায়োফ্লক নামের মৎস্য প্রকল্পের যাত্রা শুরু করলো গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার ১৪ জন যুবক।

সম্প্রতি  এ মৎস্য প্রকল্পের উদ্বোধন করেন গাইবান্ধা পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মো. শাহরিয়ার। মাত্র একদিনের প্রশিক্ষন নিয়ে ১৫ দিনের মাথায় ১২ লক্ষ টাকা ব্যায়ে এই প্রকল্পের যাত্রা শুরু হলো বলে জানান তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন। প্রকল্পের অন্যান্য সদস্যরা হলেন, মাহফুজার রহমান মামুন, আবু নাঈম সায়হাম, গোলাম কাদির তৌহিদ, আতিকুর রহমান, শাহরিয়ার আলম, অনির্বাণ সাহা, পার্থ সাহা, হাসান মোর্শেদুল ইসলাম, রবিউল রাশেদ, আব্দুল মান্নান মিঠু, আসাদুজ্জামান আসাদ, জুবায়ের ইসলাম এবং সৌরভ।সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল্লাহ আল কাফি।

Exit mobile version