Saturday, February 14, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে লাল পতাকা মিছিল ও সমাবেশ

March 6, 2023
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
19
VIEWS
Share on Facebook

গাইবান্ধা প্রতিনিধি ঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশের উত্তরের জনপদ গাইবান্ধায় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৬ মার্চ) সকাল ১১টায় জেলা কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এসময় সূচনা বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাড. শাহদৎ হোসেন লাকু। এরপর লাল পতাকার বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়। এ্যাড. শাহাদৎ হোসেন লাকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর মিতা হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা সিপিবি’র সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, প্রবীণ কমিউনিস্ট সুভাষ শাহ রায়, সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী, গোলাম রব্বানী মুসা, ছাদেকুল ইসলাম, সুপ্রিয়া দেব ও জেলা উপজেলা নেতৃবৃন্দ। এসময় সমাবেশে সংহতি জানিয়ে কবিতা আবৃত্তি করেন প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি দেবাশীষ দাস দেবু ও কমরেড ময়নুল কবীর মন্ডল।


বক্তারা বলেন, ১৯৪৮ সালের ৬ মার্চ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার পর থেকে এদেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সামিল থেকেছে অবিরাম। পাকিস্তান আমলের ২৪ বছর পার্টির নিষিদ্ধ থাকার পরেও কমিউনিস্ট পার্টি কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতার পরেও বারবার পার্টির উপর আঘাত এসেছে, করা হয়েছে নিষিদ্ধ। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তারা বলেন, সকল বাধা অতিক্রম করে মেহনতি মানুষের পার্টি কমিউনিস্ট পার্টি মানব মুক্তির সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সমাপনী বক্তব্যে এ্যাড. শাহাদৎ হোসেন লাকু বলেন, পার্টির ৭৫ বছর পূর্তি উপলক্ষে জেলায় বছরব্যাপী কর্মসূচি পালিত হবে পাশাপাশি বর্তমান ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই, ব্যবস্থা বদলের সংগ্রাম অব্যাহত থাকবে।

Continue Reading

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version