সন্ধান২৪.কমঃ গত ৮ জানুয়ারী বিকেল তিনটায় জ্যামাইকায় নিজ বাসভবনে এমডি আজিজুল ইসলাম চৌধুরীর স্ত্রী রাবেয়া খাতুন (৭৮) মৃত্যুরবণ করেন ( ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাবেয়া খাতুন গাইবান্ধা সোসাইটির প্রচার-প্রকাশনা সম্পাদক মাহমিদা চৌধুরী লুনার মা এবং ক্রীড়া সম্পাদক মাহফুজ তুহিনের শ্বাশুড়ি।
মরহুমের নামাজের জনাজা সোমবার বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এ দিন রাতে বিমানযোগে তাঁর লাশ বাংলাদেশে পাঠানো হয়। তালুকজামিরা গ্রামে তাকে দাফন করা হবে।
তাঁর বাড়ি গাইবান্ধার পলাশবাড়ির তালুকজামিরা গ্রামে । মরহুমা রাবেয়া খাতুন সাবেক মন্ত্রী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর ছোট ভাইয়ের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, ৮ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
রাবেয়া খাতুনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে গাইবান্ধা সোসাইটি। সংগঠনের সভাপতি শাজাহান সরকার,সাধারণ সম্পাদক রেজা রহমান ও সাংগঠনিক সম্পাদক শফিউল আজম স্বাক্ষরিত শোক বিবৃতিতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে ।
নিউইয়র্কে গাইবান্ধা প্রবাসী রারেয়া খাতুনের মৃত্যুতে গাইবান্ধা সোসাইটির শোক প্রকাশ
