গাইবান্ধা সোসাইটির নতুন কমিটি গঠন : আহ্বায়ক আজম সদস্য সচিব রেজা

শফিউল আজমকে আহ্বায়ক, মোঃ রেজাউল করিম উৎপলকে যুগ্ম আহ্বায়ক, মতলুবর রহমান রেজাকে সদস্য সচিব এবং মাহফুজুল ইসলাম তুহিনকে যুগ্ম সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট্য গাইবান্ধা সোসাইটির ইউএসএ ইনকের নতুন কমিটির গঠন করা হয়েছে।
গত ২২ মে বিকেলে জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি নুরন্নবী প্রধান সবুজের সভাপতিত্বে সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। আহ্বায়ক কমিটি গঠনের আগে মেয়াদ শেষ হওয়ায় আগের পূণার্ঙ্গ কমিটি ভেঙ্গে দেয়া হয়।

আহŸায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নুরন্নবী প্রধান সবুজ, মোঃ শাজাহান সরদার,নাজমা সওকত,সনজীবন কুমার, জিয়াউর রহমান হেনরি, মোঃ শামসুজ্জামান ও মোঃ আমিনুল ইসলাম।
আগামী ১ মাসের মধ্যে নতুন সদস্য সংগ্রহ ও ভোটার তালিকা তৈরী, সংগঠনের খসড়া গঠনতন্ত্র প্রনয়ন ও অনুমোদন এবং নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান সরদা।
সভায় উপস্থিত ছিলেন মোঃ আউয়াল,মনজুরুল ইসলাম,মোঃ জামান,মোঃ মোস্তান ছিরুর রহমান জুয়েল,আন্জুম নাহিদ চৌধুরী লাকি,ফাহমিদা চৌধুরী লুনা, প্রতীমা সরকার, লিনা আহমেদ, মোঃ আব্দুল আউয়াল দুলাল,জাকিউল উদ্দিন উৎপল,শফিউল আজম,মোঃ রেজাউল করিম উৎপল, মতলুবর রহমান রেজা,মাহফুজুল ইসলাম তুহিন, নুরন্নবী প্রধান সবুজ, মোঃ শাজাহান সরদার,নাজমা সওকত,সনজীবন কুমার, জিয়াউর রহমান হেনরি, মোঃ শামসুজ্জামান, মোঃ আমিনুল ইসলাম।

Exit mobile version