সন্ধান২৪.কমঃ অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাইবান্ধা-৫ আসনে ‘নৌকার’ মনোনয়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা রিপন। তার ক্ষমতাসীন দলের টিকেট পাওয়ায় এলাকায় শুরু হয়েছে আন্দন-উচ্ছ্বাস।

শনিবার (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।
আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা হয়। নৌকার মনোনয়ন পাওয়া মাহমুদ হাসান রিপন বর্তমানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য।
এদিকে মাহমুদ হাসান রিপন ক্ষমতাসীন দলের টিকেট পাওয়ায় এলাকায় শুরু হয়েছে আন্দন-উচ্ছ্বাস। রিপন সমর্থরা তার মনোনয়ন পাওয়ার খবর শোনার পরেই শুরু করে দেয় বিজয় মিছিল। রিপনের শুভাকাঙ্খিরা মিষ্টি বিতরণ করেন।
গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ২৩ জুলাই মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ১২ অক্টোবর এ আসনের উপনির্বাচন হবে।