সন্ধান২৪.কমঃ এখন গাছে গাছে শোভা পাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সোবহান আল্লাহ, আলহামদুল্লিাহ, আল্লহু আকবার, আলহামদুলিল্লাহ, আসতাগফিরুল্লাহ সহ আরো অনেক জিকির। পথচারীরা ওই রাস্তায় চলাচলের সময় এসব জিকির দেখতে পারছেন ।


রাজশাহী বাগমারা উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউপি’র মোহনপুর গ্রামের আব্দুল হামিদ । পেশায় তিনি একজন হাঁস-মুরগি গরু ছাগল ও মাছের খাদ্যের ব্যবসায়ী ও কমিশন এজেন্ট। তিনি ব্যবসার পাশাপশি ধর্মের বানী প্রচার করে বেড়ান নিজ মনের শান্তির জন্য। তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা ও ইসলামী জালসা ও সমাবেশে সাধ্যমত অর্থ সাহায্য করে থাকেন।
সম্প্রতি তিনি উপজেলার ভবানীগঞ্জ কলেজ মোড় থেকে মোহনপুর পর্যন্ত ৪ কি.মি. ও ভবানীগঞ্জ কলেজ মোড় থেকে বিহানালীর বাগান্না পর্যন্ত প্রায় ৮ কি.মি. এলাকাজুড়ে কোরআন হাসিদের বেশ কিছু জনপ্রিয় জিকির কম্পিউটার কম্পোজ করে সেগুলো লেমিনিটিং করে গাছে গাছে টাঙিয়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে কথা বলতে চাইলে আব্দুল হামিদ প্রথমে অনীহা প্রকাশ করেন। অনেক অনুরোধের পর তিনি বলেন, আমি প্রচারের জন্য এসব করছি না। বিশ্বের সবকিছুই গাছপালা তরুলতা, পাহাড় পর্বত সকল প্রাণিই প্রতিনিয়ত আল্লাহর সিজদা ও জিকিরি করে চলেছে। সেখানে সৃষ্টির সেরা জীব হয়ে মানুষের প্রতিনিয়ত আল্লাহর জিকির করা অন্যতম ইবাদত। এই ইবাদতের অনেক ফজিলত।


