সন্ধান২৪.কম : শনিবার (২৭ নভেম্বর) ভোর ৪ টার দিকে গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি বলেন, শনিবার রাত ৩টা ৫৫ মিনিটে আমরা টঙ্গীর মাজার বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পাই। এ অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে তা এখনো জানা যায় নি। তবে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে কাজ করছে।
