সন্ধান২৪.কম ; ষাঁড়টির নাম ‘বাংলার বস’, ওজন হবে প্রায় ৪০ মণ। ব্রিটিশ ফ্রিজিয়ান জাতের সাড়ে তিন বছর বয়সের কালো-সাদা রঙের । ষাঁড়টির মালিক জানান, একেবারে স্বাভাবিক উপায়ে খাবার খাইয়ে বাংলার বসকে বড় করেছেন। অনেক পরিশ্রমে ‘মীম ডেইরি ফার্মে’ বড় করে তোলা ষাঁড়টিকে এবার কোরবানির পশুর হাটে বিক্রির জন্য উঠানো হয়েছে। হাটে আনার পর বিক্রেতা ষাঁড়টির দাম হেঁকেছেন ২২ লাখ টাকা। সোমবার রাজধানীর স্থায়ী সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে বাংলার বসকে আনা হয় যশোরের মনিরামপুর হুরগাতী গ্রাম থেকে। হাটে আনার পর থেকেই ষাঁড়টিকে একনজর দেখার জন্য দর্শনার্থীরা ভিড় করছেন।
ওই খামারি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা আমার এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় গরু ঘোষণা করেছেন এবং তারাই বাংলার বস নাম দিয়েছেন। আমাকে পুরস্কার হিসেবে ক্রেস্টও দিয়েছেন। ষাঁড়টিকে জবাই করার পর ৩৬-৩৮ মণ মাংস হবে। সবকিছু মিলিয়ে ওজন হবে প্রায় ৪০ মণ। বাংলার বস-এর মাঝখানের ৭০ ইঞ্চি আর লম্বায় সাড়ে ১০ ফুট।বাংলানিউজ
