গা শুঁকে কুকুর জানিয়ে দেবে করোনা আক্রান্ত কি না?

সন্ধান২৪.কম ঃ  করোনার আরটি পিসিআর রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে না আর দিনের পর দিন। এক মুহূর্তে গা শুঁকে কুকুরই জানিয়ে দেবে কোন ব্যক্তি কোভিড আক্রান্ত  কি না! 

 লন্ডন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন’-এর জীববিজ্ঞানীরা বেশ কয়েকটি গবেষণার পর দাবি করেছেন ৮২ থেকে ৯৪ শতাংশ ক্ষেত্রে কোভিড শনাক্ত করতে সক্ষম কুকুর। গতবছর থেকে ইংল্যান্ডে ৬টি কুকুরকে তাঁরা প্রশিক্ষণ দিয়েছেন। তারপর ২০০ জন মানুষের নিয়মিত ব্যবহার করা মোজা ঝুলিয়ে দেন কুকুরের সামনে। মুহূর্তের মধ্যে মোজা শুঁকেই কোভিড আক্রান্তদের শনাক্ত করেছে ওই ছ’টি কুকুর। কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই আরটি পিসিআর রিপোর্টের জন্য বহুদিন অপেক্ষা করতে হয়। মুহূর্তের মধ্যে কোভিড আক্রান্ত কি না জানার পরে, চিকিৎসাও শুরু হবে রাতারাতি। তাছাড়াও বিজ্ঞানীরা দাবি জানাচ্ছেন, বিমানবন্দরে এত মানুষ আসা-যাওয়া করেন, অনেককেই রিপোর্টের জন্য বহুদিন অপেক্ষা করতে হয়। কুকুরের সাহায্য পরীক্ষা করালে সময় অনেকটা বাঁচবে মানুষের। তাই কুকুরের তীক্ষ্ণ ঘ্রাণশক্তির উপর আরও একবার ভরসা রাখার আর্জি জানিয়েছেন তাঁরা। 

Exit mobile version