গৃহপরিচারিকাকে লাগাতার ধর্ষণ বিজেপি নেতার

পরিচারিকার অভিযোগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

সন্ধান২৪.কম : ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের এক বিজেপি নেতার বিরুদ্ধে এবার বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠল । এরই মধ্যে পরিচারিকার অভিযোগের ভিত্তিতে রামপ্রসাদ সাঁপুই নামের ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষিতার মেডিক্যাল পরীক্ষা হয়েছে।

চাঁদনগরের বিজেপি নেতা রামপ্রসাদ বাবুর স্ত্রী বাড়িতে ছিলেন না অনেকদিন,নারীর অভিযোগ,। সেই সুযোগেই দিনের পর দিন তাকে যৌন নির্যাতন করা হয়েছে। অনেক অনুরোধেও কোনও কাজ হয়নি। এমনকী ঘটনার কথা কাউকে জানালে ফল ভালো হবে না বলে হুমকিও দেওয়া হয়। তবে লাগাতার শারীরিক নির্যাতনের জেরে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন ওই নারী।

যদিও বিজেপি নেতা এবং তার স্ত্রী বিজেপি নেত্রী অনিতা সাঁপুই ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।  গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপির উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক নেতা জানিয়েছেন, অপরাধ প্রমাণিত ওই নেতার অবশ্যই সাজা হোক।

উল্লেখ্য, দিনকয়েক আগেই দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতির বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ এনে শোরগোল ফেলেছিলেন এক নারী। অভিযোগকারিনী নিজেও বিজেপির শিক্ষক সংগঠনের নেত্রী। যদিও সেই অভিযোগও অস্বীকার করেছিলেন অভিযুক্ত বিজেপি নেতা।

 

Exit mobile version